শিরোনাম
Showing posts with label বিবিধ. Show all posts
Showing posts with label বিবিধ. Show all posts

‘নব রঙ্গে ঋতু রঙ্গ’ একটি অনিন্দ্য প্রয়াস

প্রচলিত অভিজ্ঞতার বাইরে ভিন্য রকম ঋতু বন্দনা উপহার দিলেন কবি মৌমিতা ঘোষ। গত ১৬ই মে, মৌমিতা ঘোষ এর পরিবেশনায় তাম রেস্তোরাঁয় অনুষ্ঠিত হল ঋতু রঙ্গ। সমসাময়িক কবিতার মাধ্যমে ঋতু বন্দনা করলেন অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পীরা।
মৌমিতা ঘোষের প্রচেষ্টা তোমার উপেক্ষা, আমার অপেক্ষারা সকলের মন ছুঁয়ে যায়। অন্য পর্বে বর্তমান জীবনে প্রীতিটি ঋতুর প্রভাব খুব দক্ষতার সাথে পরিবেশন করেছেন তিনি। এখনকার ইঁদুর দৌড়ের জীবনে আমরা কিভাবে প্রকৃতির ঋতু রঙ্গের সাথে যোগসাধন করি তারই একটি সুস্পষ্ট রূপ হল নব রঙ্গে ঋতু রঙ্গ
 এছাড়াও ফুল্লরা মুখোপাধ্যায়, ঐশী আহমেদ, অজয় দেবনাথ এর উপস্থটি যথেষ্ট সঙ্গত। আবহে জয়জিৎ ঘোষ, গানে তপতী চট্টোপাধ্যায় যথাযথ। ছোট্ট মনসিজ ঘোষ আলাদা করে নজর কারে।








ফেসবুক মেসেঞ্জারেও ভিডিও কল পরিষেবা

ছবি- গুগল 
এবার থেকে ফেসবুক মেসেঞ্জারেও ভিডিও কল করার সুবিধে পাবেন ফেসবুকের সদস্যরা। মাইক্রোসফটের স্কাইপ,অ্যাপলের ফেসটাইম ও গুগলের হ্যাংআউটসের মতো ফেসবুক মেসেঞ্জার দিয়েও স্মার্ট ফোন থেকে ভিডিও কল করা যাবে।
ফেসবুক মেসেঞ্জারের ডান দিকের ওপরের কোনার দিকে একটি ভিডিও আইকন থাকবে। এই আইকনটিতে ক্লিক করে ভিডিও কলটি করা যাবে। এই কলটি করতে আপনার ইন্টারনেটের প্ল্যান অনুযায়ী টাকা লাগবে।

তবে এই সুযোগ এখনই আমাদের দেশে উপলব্ধ নয়। ভারতীয়দের এই সুবিধা পেতে আরও কয়েকমাস অপেক্ষা করতে হবে। বর্তমানে বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, লাওস, লিথুনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়েতে অ্যাপলের আইওএস  ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা পাচ্ছেন।

কল্পনার রঙে “জেনেসিস ডায়াস”

জেনেসিস ডায়াস 
বাচ্চা মেয়েটি শুধুই ভাবত,ভাবত আর ভাবত। বন্ধু বিহীন জগতে ভাভ্নাটাই তার এক মস্ত বড় বন্ধু। রাতের আকাশে অগুনিত তারা। সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবতারা,সব্বাই তাঁর একান্ত নিজের প্রাণের বন্ধু।আর সকালের আলোতে কচি পাতার রং,পাতাবাহার গাছ, নানারকম শব্দ, জীবনের নানা রং আলো করে রাখত তাকে। কই একবারও তো মনে হত না যে তার পাশে কেউ নেই। কল্পনাবিলাসী মন পরার জগতের প্রত্যেক শব্দকে  ছুঁয়ে আপন কল্পলোকে হাজার মানুষের এক অন্য জগতে বন্ধুত্বের আঙ্গিনায় তাকে রাঙিয়ে রাখত। সে অনায়াসে পেরিয়ে যেত সাত সমুদ্র। 
মৈত্রেয়ী শোভাকার 

দেখত প্যারিস,ক্যারিবিয়ান, মাদাগাস্কার বা তুলিতে রং লাগিয়ে পিছিয়ে যেত হাজার স্বপ্নালু ধরা ছোঁয়ার বাইরের দুনিয়া তে, তার নাম মৈত্রেয়ী। যার কল্পনার পাখা ডানা মেলে পরিচয় পেয়েছে আজকের জেনেসিস ডায়াস রূপ।

সহজলভ্য হচ্ছে স্টিক কম্পিউটার

ছবি- গুগল
গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে  আসুস খুব শীঘ্রই গুগলের অপারেটিং সিস্টেম ক্রোম-চালিত ক্রোমবিটস বাজারে ছাড়ার কথা ঘোষণা করল। ক্রোমবিটস বাজার চলতি পেন ড্রাইভের থেকে সাইজে একটু বড়। তাই একে স্টিক কম্পিউটারও বলা হয়ে থাকে। এই স্টিক কম্পিউটারটিকে যেকোনো মনিটর অথবা টিভিতে যুক্ত করলেই সেই মনিটর বা টেলিভিশনটিকে কম্পিউটার হিসেবে ব্যবহার করা যাবে।

ক্রোমবিটস দিয়ে যেমন কম্পিউটারের কাজ করা যাবে তেমনই এর সাহায্যে ব্যবহার করা যাবে নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড অ্যাপও। ক্রোমবিটস-এর মেমরি হিসেবে ক্লাউড ব্যবহার করতে হবে। চলতি বছরের শেষের দিকেই যাতে ক্রোমবিটসকে ১০০ ডলারের মধ্যে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারেই যৌথ ভাবে উদ্দ্যোগ নিচ্ছে গুগল এবং তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাণ সংস্থা আসুস।

Unlocker এর সাহায্যে সহজেই ডিলিট করুন ভাইরাস আক্রান্ত ফাইল

ছবি- গুগল 
আজকের দিনে সবার কাছে কম্পিউটার একটা অপরিহার্য গেজেট। অফিস থেকে বাড়ি সব জায়গাতেই কম্পিউটারের ব্যাবহার সমান তালে বাড়ছে। তার সাথে বাড়ছে ইন্টারনেটের ব্যাবহারও। আর ইন্টারনেট ব্যাবহার করলে কম্পিউটারে ভাইরাসের অবারিত দ্বার। আপনি যতই অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যাবহার করুন না কেন এমন কিছু ভাইরাস আছে যারা সহজে ডিলিট হতে চায়না। এই ভাইরাসগুলি আপনার কিছু সিস্টেম ফাইলের মধ্যে এমনভাবে ঢুকে থাকে যে তাদেরকে নষ্ট করা খুব কঠিন হয়ে পড়ে। যা কিনা সত্যি আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তবে এই সমস্যার সমাধান এখন সম্ভব।

 Unlocker.exe নামে নতুন একটি সফটওয়্যার বাজারে এসেছে যার দ্বারা আপনার কম্পিউটারে ভাইরাস আক্রান্ত ফাইলের সাথে সাথে অন্যান্য করাপ্টেড ফাইলকেও ডিলিট করতে পারবেন।
ছবি- গুগল 

Unlocker.exe সফটওয়্যারটি বিনামূল্যেই আপনার কম্পিউটারে ইন্সটল করতে পারবেন। www.filehippo.com  সাইট থেকে খুব সহজেই ডাউন লোড করা যাবে। সফটওয়্যারটি ইন্সটল করার পর আপনার কম্পিউটারটিকে একবার রিস্টার্ট করে নিলেই unlocker নিজের কাজ করা শুরু করে দেবে। এরপর আপনার সিস্টেমে ইন্সটল করা অ্যান্টি ভাইরাস চালিয়ে স্ক্যান করার পরও যে এফেক্টেড ফাইলগুলি আপনি রিমুভ করতে পারবেননা সেই ফাইলগুলিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে Unlocker অপশন এ লেফট ক্লিক করুন। এরপর আরেকটি মেনু আসবে। সেখানে No Action লেখার পাশে ড্রপ ডাউন অপশন থেকে ডিলিট সিলেক্ট করুন। এরপর ডানদিকে Unlock All অপশন-এ ক্লিক করলেই কেল্লা ফতে। দেখবেন ফাইলগুলি খুব সহজেই ডিলিট হয়ে যাচ্ছে।

এবার ইউটিউবেও অর্থের বিনিময় ভিডিও দেখতে হবে

ছবি- গুগল 
ইউটিউব-ও আংশিক ভাবে চার্জেবল হয়ে যাচ্ছে। গুগল ইনকরপোরেশন কয়েক মাসের মধ্যেই ইউটিউবের জন্য বিশেষ সাবসক্রিপশন মডেল চালু করতে চলেছে। সম্প্রতি গুগলের এক সেমিনারে এই তথ্য জানিয়েছেন ইউটিউবের কনটেন্ট ও ব্যবসা পরিচালনা বিভাগের কর্মকর্তা রবার্ট কিনকল।
এই মডেলের সাহায্যে ইউটিউবে অর্থের বিনিময়ে বিজ্ঞাপণমুক্ত ভিডিও দেখার সুযোগ মিলবে গ্রাহকদের। এছাড়া অফলাইনেও ভিডিও দেখার অপশন থাকবে।

ইউটিউব ব্যবহারকারীদের ওপর সাবসক্রিপশন চ্যানেলের কি প্রভাব পরতে পারে এই প্রসঙ্গে কিনকল জানান, এক ধরনের দর্শক আছেন যারা ইউটিউব থেকে আরও বেশি কিছু পেতে চান, তাঁরা অর্থ পরিশোধ করে বিভিন্ন চ্যানেল দেখতে আগ্রহী হবেন। বর্তমান ইউটিউব ব্যবহারকারীদের ওপর এর কোনো প্রভাব পড়বে না বলেই আমি মনে করি

সেলফিতে নিউ টাচ দেবে “সেলফি আয়না”

ছবি- গুগল 
বর্তমান যুগে সেলফি তোলার হিড়িকে সব্বাই মাতোয়ারা। সেই হিড়িককে আরও একটু খানি উস্কে দিতে চলে এল এক অভিনব আয়না। এইবার আয়নার সামনে দাঁড়ালেই স্বয়ং আয়নাই নাকি আপনার সেলফি তুলে দেবে ঝটপট। এমনটাই ঘটতে চলেছে এইবার। সেলফি তুলতে আর নিজের স্মার্ট ফোন দিয়ে কষ্ট করে তুলতে হবেনা। 
অভিনব এই আয়নাটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের আইস্ট্র্যাটেজি ল্যাবস। এই আয়নার সামনে হাসি মুখে দাঁড়ালেই ক্যামেরা নিজে থেকেই ছবি উঠে যাবে। দেখতে হুবহু অন্য সব সাধারণ আয়নার মতোই মনে হলেও এর যাবতীয় যন্ত্রপাতি রয়েছে পেছন দিকটায়।  যারা সেলফি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটি একেবারে পারফেক্ট। অবাক করা এই আয়নার নাম 'সেলফ এনহ্যান্সিং লাইভ ফিড ইমেজ ইঞ্জিন' বা 'সেলফি আয়না।  
এতে রয়েছে বিল্ট-ইন ক্যামেরা। মুখ শনাক্ত করার জন্য রয়েছে সেন্সর ও সফটওয়্যার যা কিনা অনেকটা ওয়েবক্যামের মতোই। আয়নার সামনে দাঁড়ালে এটি আপনার মুখকে ফোকাস করে ফটো তোলার জন্য সিগন্যাল দেবে। এমনকি আপনার পজিশন, হাসির পরিমাপ সবই ঠিক করবে এই ম্যাজিক আয়না।

এখানেই শেষ নয়। ছবি তোলার পরে এই আয়নার সাহায্যেই ছবিটি সরাসরি ফেসবুক বা ট্যুইটারে আপলোড করার সুবিধাও থাকছে। তাই সেলফি তুলতে সেলফোন বা ডিএসএলআর আর লাগবে না। সেলফি মিরর একাই ছবি তোলা ও সম্পাদনার কাজ করে দেবে আপনার জন্য।

হোয়াটসঅ্যাপে আসছে কলিং ফিচার

ছবি গুগল।
মোবাইল ফোনে ইন্টারনেট পরিষেবার সাহায্যে বিনামূল্যে বার্তা আদান প্রদান করার সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। এতদিন অবধি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টেক্সট মেসেজ ও ভয়েস মেসেজ পাঠানো গেলেও স্কাইপ ও ভাইবারের মতন ভয়েস কলিং এর সুবিধা ছিলোনা। শোনা যাচ্ছে এই তালিকায় এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপও।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৯০ কোটি ডলারে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে ফেসবুক এরপর থেকেই নতুন নতুন ফিচার হোয়াটসঅ্যাপে যুক্ত করার পরিক্প্লনা নেয় হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। এরই অংশ হিসেবে স্মার্টফোনের পাশাপাশি ডেস্কটপ থেকে বার্তা পাঠানোবিনা মূল্যে কথা বলার অপশন যুক্ত হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে বলে শোনাযাচ্ছে। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, প্রাথমিকভাবে এক বছর বিনা মূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিনা মূল্যে কথা বলা যাবে। তারপর থেকে নির্দিষ্ট অর্থের বিনিময়েই কেবল এ সুবিধা পাবেন ব্যবহারকারীরা। 

ভারতে বাজারে ওপ্পো R5 স্লিম স্মার্টফোন

ছবি- গুগল 
খুব তারাতারি ভারতের বাজারে মাতাতে সব থেকে স্লিম স্মার্টফোন R5 লঞ্চ করতে চলেছে ওপ্পো। মাত্র ৫.৮৫ মিলিমিটার প্রস্থের স্মার্টফোনের দাম ভারতের রাখা হয়েছে, ২৫ থেকে ৩০ হাজার টাকা। এখনও পর্যন্ত ভারতের এটাই সব থেকে স্লিম ফোন। R5-এর সবথেকে আকর্ষণীয় ব্যাপার এর অসাধারণ লুক।
কি কি আছে ফোনের ফিচারে?
Hand-polished micro-Arc frame
5.2-inch 1080p Full HD AMOLED display
423ppi pixel density
64-bit, octa-core Qualcomm Snapdragon 615 processor
2GB RAM.
R5 runs Color OS 2.0 that is based on Android 4.4 KitKat
R5  supports VOOC rapid charging technology as the N3

ফ্রি-ই থাকছে ফেসবুক

ফেসবুক নিয়ে নানা রকম বিভ্রান্তি মূলক খবর ছড়িয়েছে বিভিন্ন সময়। কখনও বলা হয়েছে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক আবার কখনও গুজব ছড়ানো হয়েছে মাসিক চার্জ দিলে তবেই ফেসবুক ব্যবহার করতে পারা যাবে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট ফেসবুক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল ওই প্রতিবেদনে বলা হয়েছিল, নভেম্বর থেকে ফেসবুক ব্যবহারে মাসিক ২.৯৯ মার্কিন ডলার করে খরচ করতে হবে­ 
ওয়েবসাইটটির প্রতিবেদনে লেখা হয়েছিল, সম্প্রতি ফেসবুক একটি সাংবাদিক সম্মেলন করেছে, যেখানে ফেসবুক ব্যবহারকারীদের প্রতি মাসের খরচ নির্ধারণ করেছে মাসে ২.৯৯ ডলার করে ফি দিয়ে তবেই ফেসবুক ব্যবহার করা যাবে। এছাড়াও ওই প্রতিবেদনে মার্ক জুকেরবার্গের উদ্ধৃতিও ব্যবহার করা হয়েছে যাতে বলা হয়েছে,ফেসবুক ব্যবহারের ওপর চার্জ বসানোর বিষয়টি নিয়ে দীর্ঘ ও ভালোভাবে চিন্তা করে দেখেছি এবং শেষ পর্যন্ত চার্জ বসানোর সিদ্ধান্ত নিয়েছি আমাদের এখনকার খরচ যেভাবে বেড়েছে তা মেটাতে আমরা যদি কোনো ব্যবস্থা না নিই,ভবিষ্যতে ফেসবুকের অস্তিত্ব থাকবে না

কিন্তু বরাবরের মতনই ফেসবুক কতৃপক্ষ জানিয়েদিয়েছেন এটা গুজব ছাড়া আর কিছুই নয়। ফেসবুক ব্যবহারকারীদের বিনা মূল্যেই পরিসেবা দিয়ে যাওয়া হবে। এর জন্য কোনো ফি দিতে হবে না।  

ব্যাক স্টেজে মিস্টার ০০৭

বন্ডের স্রস্টা - ইয়ান ফ্লেমিংয়
০০৭ বলতে এক লহমায় যার নাম মনে আসে তিনি হলেন জেমস বন্ড। আট থেকে আশি, আবাল বৃদ্ধ বনিতার মনের কোনায় জাঁকিয়ে বসা চরিত্র জেমস বন্ড। ১৯৫৩ সাল, যখন তথ্য প্রযুক্তিতে বর্তমান অধুনিকতার ছোঁয়া স্বপ্ন মাত্র। তখন বিশ্বের বই বাজারে যুগান্তকারী ঘটনা ঘটালেন ইয়ান ফ্লেমিংয়। প্রকাশিত হল ইয়ান ফ্লেমিংয়ের লেখা প্রথম জেমস বন্ড উপন্যাস ক্যাসিনো রয়্যাল। তারপরের ঘটান সবারই জানা। প্রায় ছয় দশক বাদেও জেমস বন্ড এখনও সমান আকর্ষনীয়। বিখ্যাত সেই স্পাই সম্পর্কে কিছু তথ্য জানব আজ......
বার্ডস এফ ওয়েস্ট ইন্ডিজ-এর লেখক জেমস বন্ড 
একটি প্রবন্ধে ফ্লেমিং লেখেন-১৯৫৩ সালে যখন ক্যাসিনো রয়্যাল লিখি,তখন চেয়েছিলাম প্রোটাগনিস্টের নামটা বেশ ম্যাড়ম্যাড়ে হোক। তাই ছোটবেলায় পড়া একটি বই 'বার্ডস এফ ওয়েস্ট ইন্ডিজ'-এর লেখকের নামেই নায়কের নাম রাখি জেমস বন্ড। আসল বন্ড আবশ্য আমায় চিঠি লিখে নামটি ব্যবহার করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।
হোয়াজি কারমাইকেল
ইয়ান ফ্লেমিং বন্ডের বর্ননা করার সময় জেমসের চেহারার তুলনা মার্কিন গায়ক হোয়াজি কারমাইকেল-এর সঙ্গে করেন। কারমাইকেলের ছবিটি দেখলে সে কথা বিশ্বাস করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। 
পিয়ের্স ব্রসনান
শুধু লুকসের জন্যই নয়,প্রকৃত অর্থেই পিয়ের্স ব্রসনান সব থেকে খতরনাক বন্ড। 'স্কাইফল' সিনেমাটি মুক্তি পাওয়ার আগে পর্যন্ত জেমস বন্ড সমস্ত সিনেমা মিলিয়ে ৩৫৪ জনের ভবলীলা সাঙ্গ করেন। তার মধ্যে পিয়ের্স একাই ১৩৫ জনকে খুন করেন।
শন কোনারি
সিনেমার পর্দায় অন্যতম সফল বন্ড শন কোনারিকে প্রথমে পছন্দ হয়নি ইয়ান ফ্লেমিংয়ের। কিন্তু 'ডক্টর নো'-তে তাঁর অভিনয় দেখার পর মত বদলান তিনি। শনের অভিনয়ে তিনি এতটাই প্রভাবিত হন যে, 'ইউ অনলি লিভ টোয়াইস' বইটিতে বন্ডকে স্কটিশ বানিয়ে দেন (কারণ, শন নিজেও স্কটিষ ছিলেন)। আরও লেখেন, জেমসের বাড়ি স্কটল্যান্ডের গ্লেনকো শহরে। পরবর্তীকালে শন কোনারি 'হাইল্যান্ডার' ছবির শ্যুট করতে যান গ্লেনকো শহরে।
মন্টি নরম্যান
জেমস বন্ড নামটির সঙ্গে তার ব্যাকগ্রাউন্ড মিউজিকও একাত্ম হয়ে গিয়েছে। গিটারের ওই মূর্ছনা ছাড়া বন্ডের 'বন্ডত্বই'ম্লান হয়ে যায়। কিন্তু সেই সুরটি একটি চূড়ান্ত ব্যর্থ গানের সুর থেকে নেওয়া হয়েছে। গানটি কম্পোজ করেছিলেন মন্টি নরম্যান। থিমটি প্রথম শোনা যায় ডক্টর নো ছবিতে।
বই ফ্রম রাশিয়া উইথ লাভ

জেমস বন্ডের ফ্যানদের তালিকায় অনেক বিখ্যাত ব্যক্তিদের পাওয়া যাবে। তার মধ্যে অন্যতম প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি। তাঁর অন্যতম প্রিয় বইয়ের মধ্যে একটি ছিল 'ফ্রম রাশিয়া উইথ লাভ'। জীবনের শেষ সফর ডালাসের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এই ছবিটি দেখেই বের হন। 
অ্যালবার্ট ব্রকোলি রোল্ড ডাল
বন্ডের জীবন যাত্রার ধরন থেকে কেউ কি কখনও এটা আন্দাজ করতে পারেন, যে সিনেমার চিত্রনাট্য লেখার জন্য এক জন শিশু সাহিত্যিককে বাছা হয়েছিল! 'ইউ অনলি লিভ টোয়াইস' ছবির চিত্রনাট্য লেখার জন্য প্রযোজক হ্যারি সালত্‌ম্যান এবং অ্যালবার্ট ব্রকোলি রোল্ড ডাল-এর দ্বারস্থ হন। রোল্ড বিখ্যাত শিশু সাহিত্য যেমন চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি, মাতিল্ডা, জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ -এর মতো বইয়ের স্রষ্টা।
ক্লিন্ট ইস্টউড
শন কোনারি যখন বন্ডের চরিত্র থেকে অবসরের কথা ঘোষণা করেন,তখন নতুন বন্ড হিসাবে ক্লিন্ট ইস্টউডের কথা ভেবেছিল বন্ড ফ্র্যাঞ্চাইজি। কিন্তু বন্ডকে 'মার্কিনি' করতে আগ্রহী ছিলেন না ক্লিন্ট। একটি সাক্ষাত্কারে ক্লিন্ট জানান,'তাঁরা আমায় ভালো টাকার প্রস্তাব দেন। কিন্তু আমার মনে হয়েছে,এতে বন্ডের মার্কিনিকরণ ঘটে যাবে। তাই না করে দিই।'
সিমেনার জিওফ্রে বুথরয়েড 
বন্ড সিরিজের যাঁরা ভক্ত, তাঁদের কাছে Q এবং M এই নাম দু'টি ভীষণ পরিচিত। এই Q-এর চরিত্রটি এক জন পিস্তল বিশেষজ্ঞকে মাথায় রেখে তৈরি করেছিলেন ফ্লেমিং। তাঁর আসল নাম জিওফ্রে বুথরয়েড। তিনি ফ্লেমিং একটি চিঠি লিখে বন্ডের অস্ত্র নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি  বলেন, বন্ড যে পিস্তলগুলি সিনেমায় ব্যবহার করছেন তা সাধারণত মহিলারা ব্যবহার করেন। তার পরই 'ডক্টর নো' সিনেমায় Q-এর আবির্ভাব ঘটে। সেখানে চরিত্রটির নামও রাখা হয়েছিল জিওফ্রে বুথরয়েড।




একা সেই মানুষ গুলি

ববি ভিন্টন এর সেই মিস্টার লোনলি গানের কথা মনে আছে কি? যেখানে একা সৈনিকটি তার একাকীত্বের কথা বলে গেছে সারা গান জুরে। বাস্তবেও এমন কিছু মানুষ থাকেন যাদের সঙ্গ দানের ক্ষেত্রে ভাগ্য বরাবর বিরূপ থেকেছে। কখনও তারা নিজেরাই বেছে নিয়েছেন তাদের একাকী জীবনের পথ। কিন্তু কি হয়েছে তার পরে তাদের পরিণতি? এমনি কিছু মানুষের কথা বলব আজ......
হেডভিগা গলিক
হেডভিগা গলিক- ১৯৬৬ সালে ক্রোয়েশিয়ায় নিজের বাড়িতে মৃত্যু হয় গলিকের। এক কাপ চা নিয়ে সাদা কালো টিভির সামনে সময় কাটাতে বসেছিলেন গলিক। দীর্ঘ ৪২ বছর পর উদ্ধার হয় গলিকের দেহ। পুলিস বাড়িতে ঢুকে চেয়ারে বসা অবস্থায় উদ্ধার করে গলিকের দেহ। সামনে রাখা ছিল এক কাপ চা।
বারবারা সালিনাস নরম্যান
বারবারা সালিনাস নরম্যান- ২০১৩ সালের মে মাসে সালিনাসের মেক্সিকোর বাড়ি থেকে যখন তার দেহ উদ্ধার হয় তখন তা প্রায় মমিতে পরিণত হয়েছে। হঠাত্‍ হারিয়ে যাওয়া সালিনাসকে খুঁজতে শুরু করেন সালিনাসের জামাইবাবু লুই পন্স। সালিনাসের মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর উদ্ধার হয় তাঁর দেহ।
সিমোন অ্যালেন
সিমোন অ্যালেন- ইস্ট সাসেক্সের ব্রাইটনের বাসিন্দা সিমোন একাকীত্বে ভুগতেন। ২০১০ সালের ডিসেম্বর মাসে নিজের বাড়িতে মারা যান তিনি। দু'বছর পর ২০১২ সালের নভেম্বর মাসে উদ্ধার হয় তাঁর দেহ। নিজের জীবনে এতটাই একা ছিলেন সিমোন যে এই দুই বছরে কেউ খোঁজ করেনি তাঁর। বহুমাস ভাড়া জমা না পড়ায় সিমোনের ঘরে আসেন বাড়ির মালিক। আর তখনই উদ্ধার হয় সিমোনের দেহ।
জেনেভা চেম্বারস-এর বাড়ি
জেনেভা চেম্বারস- এতটাই একাকীত্বে অভ্যস্ত ছিলেন চেম্বার যে প্রতিবেশীরা সঙ্গ দিতে চাইলেও তাদের ফিরিয়ে দিতেন। ২০১৩ সালের অগাস্ট মাসে তার ফ্লোরিডার বাড়ি থেকে এক ল্যান্ডস্কেপার উদ্ধার করে চেম্বারসের দেহ। পুলিসের ধারনা তার অন্তত ৩ বছর আগে মারা গিয়েছিলেন চেম্বারস। প্রতিবেশীরা ভাবতেন ২০০৯ সালেই বাড়ি ছেড়ে চলে গিয়েছেন চেম্বারস।
ডেভিড কার্টার
ডেভিড কার্টার- মিলওয়াকি নুইসেন্স কন্ট্রোল অফিসার ছিলেন ডেভিড কার্টার। ২০০৭ সালে চাকরি ছেড়ে দেন তিনি। বলেন নিউ মেক্সিকো চলে যাচ্ছেন তিনি। কিন্তু আসলে নিজের বাড়িতে আত্মহত্যা করেছিলেন কার্টার। চার বছর পর খালি বাড়ি ভেবে পরিদর্শনে আসেন রিয়াল এস্টেট এজেন্ট। সিঁড়িতে কার্টারের কঙ্কাল আবিষ্কার করেন তিনি।
নাতালিয়ে উড
নাতালিয়ে উড- অস্ট্রেলিয়ান মহিলা উডের মৃত্যু হয় ২০০৩ সালে। তাঁর দেহ উদ্ধার হয় ২০১১ সালে। এই ৮ বছরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সময় মতো জমা পড়েছে পেনসন। তাঁর সঙ্গে যোগাযোগ করার তাগিদ অনুভব করেনি পরিবারের কেউ। অবশেষে তাঁর দেহ উদ্ধার করে এক আত্মীয়। তিনি জানান ২০০৩ সালে দুজনের মধ্যে ঝগড়া হয়। তারপর থেকে কথা বন্ধ ছিল দুজনের।
যত দিন যাচ্ছে তত আমরা ইট কাঠের জঙ্গলে হারিয়ে যাচ্ছি। একাকীত্ব কি অদ্ভুত ভাবে আমাদের গ্রাস করছে তা আমরা খেয়ালই করিনা অথবা খেয়াল করতে চাইনা। যখন বুঝি তখন অনেক অনেক দেরি হয়ে গেছে। তাই সময় থাকতে শুধু নিজের জন্য না বেঁচে একটু যদি অন্যের জন্যও বাঁচা যায় তার থেকে শান্তির আর কিছু নেই। 
খবর সূত্র- www.Oddee.com


নোকিয়ার নতুন চমক “Guess what”

Guess what? We’re up to something... ঠিক এই ভাষাতেই সোমবার টুইট করে তামাম দুনিয়াকে চমকে দিয়েছে টিম নোকিয়া। একটি নিটোল কাল বাক্স জার গায়ে সেই চিরাচরিত “NOKIA” লোগো। এর ফলেই হইচই পড়ে গেছে গেজেট প্রেমীদের মধ্যে।
নানা মুনির নানা মত ও এর মধ্যে পোষণ করে ফেলেছে। নোকিয়ার এই বাক্সে যাই থাকুক না কেন বাক্স খুললে যে চমকের শেষ থাকবেনা তা নিয়ে কিন্তু কারোরই দ্বিমত নেই।

লুমিয়ার বিভিন্ন গেজেট গুলিতে নোকিয়া নিজের লোগো ব্যাবহার করতে পারলেও স্মার্ট ফোন থেকে বাদ গেছে তাদের নাম। সেই মর্মে লুমিয়ার নতুন অ্যাড গুলিতেও নোকিয়া ছাড়া প্রচার হচ্ছে। তাই মনে করা হচ্ছে যে ফোনের বাজারের বদলে অন্য কিছুর ম্যাজিক দেখাবে নোকিয়া টিম,এর উত্তর কতটা ঠিক তা জানা যাবে বাক্সটি খুললে।  

কোলকাতা পেয়ে গেল তার “মাদাম তুসো”

কোলকাতা তথা ভারতবর্ষের প্রথম মোমের মিউজিয়াম নিউটাউনে। মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্ধোপাধ্যায়, অমিতাভ বচ্চন ও শাহরুক খানের উপস্থিতিতে উদ্বোধন করা হল মাদারস ওয়াক্স মিউজিয়াম। ১৯টি মোমের মূর্তি দেখতে পাওয়া যাবে এখানে। থাকছে মহাত্মা গান্ধী, সত্যজিত রায়, সুচিত্রা সেন, মান্না দে, সৌরভ গাঙ্গুলি, সচিন তেণ্ডুলকার সহ আরও অনেকের মোমের মূর্তি। বর্ষীয়ান শিল্পী শ্রী সুসান্ত রায় বানিয়েছেন এই মূর্তিগুলি কে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হল কলকাতার মাদাম তুসো



স্বীকৃতি পেলেন মহিলা আর্টিস্টরা

সুপ্রিম কোর্টের রায়েস্বীকৃতি পেলেন বলিউডের মহিলা মেক আপ আর্টিস্টরা। এতদিন অবধি ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ান থেকে হেয়ার ড্রেসারসব কিছুই হতে পারলেও মেক আপ আর্টিস্টের পদ ছিল শুধুই পুরুষদের জন্য। যার ফলে কোন মহিলা মেক আপ আর্টিস্ট পরিচয়পত্রও পেতেন না। এই অর্থহিন নিয়মের এর বিরুদ্ধে আদালতে পিটিশন দাখিল করেন মহিলারা। অবশেষে দীর্ঘ ষাট বছরের অর্থহীন রীতির অবসান ঘটল। কিন্তু এই রায় এখনও শুধু মহারাষ্ট্রেই জারি থাকছে।  

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত কিছু তথ্য

মেয়েদের স্বনির্ভরতার পথে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা একটা বিরাট প্রতিবন্ধকতা। কর্মরতা মহিলাদের এই বিষয়ে কমবেশি কিছু অভিজ্ঞতা আছে। হয় সে নিজে তার শিকার হয়েছে অথবা কোন মহিলা সহকর্মীকে আক্রান্ত হতে দেখেছেন বা শুনেছেন। যৌন হেনস্থার প্রতিবাদ করার পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রেই হয় ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয় অথবা এড়িয়ে যাওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি সহ্যের সীমা ছাড়ালে, প্রতিবাদের জায়েগাতে বিকল্প পথ নেওয়া হয়, যেমন চাকরিটি ছেড়ে দেওয়া। আমাদের আজকের এই প্রতিবেদনের উদ্দেশ্যই হল মহিলাদের প্রতি যৌন হেনস্থা সম্পর্কে কিছু সচেতনতা সৃষ্টি করা। 
যৌন হেনস্থা কি ?

কয়েকটি উদাহরণ দিলে ব্যাপারটি স্পষ্ট হবে।
  • ·  আপনার পুরুষ সহকর্মী আপনার আপত্তি সত্ত্বেও প্রায় নানা প্রকার অশ্রীল রসিকতা ও অঙ্গভঙ্গি করে থাকেন।
  • ·  আপনার পোশাক নিয়ে নানা কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে হয়।
  • ·  আপনার পুরুষ সহকর্মী বা বস নানা আছিলায়ে, আপনাকে স্পর্শ করে।
  • ·  আপনার পুরুষ সহকর্মী বা বস অফিসে কাজের কথা ছাড়া আপনার ব্যক্তিগত জীবনের ব্যাপারে বেশি উৎসাহী ও আপনার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আপত্তিকর প্রশ্ন বা কথাবার্তা শুনতে হয়।
  • ·  গৃহকর্তা তার বাড়ির নিত্য কর্মের মেয়েটি বা রান্নার মেয়েটির দিকে অশালীন ভাবে দেখে বা অশ্রীল রসিকতা বা নানা আছিলায়ে স্পর্শ করার চেষ্টা করে।
এই সবই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার পর্যায়ে পরে। চাকরি করতে গেলে এই সব মেনে নিতে হবে ভেবে, অনেক মহিলাই এই সব অন্যায়ে সহ্য করে নেন। 
আপনার জেনে রাখা ভাল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার অর্থ
  •      মহিলা সহকর্মীর সাথে যৌন রসাত্মক মন্তব্য করা বা কথাবার্তা বলা।
  • মহিলা সহকর্মীর সাথে যৌন সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করা বা দাবি করা ।
  • মহিলা সহকর্মীরকে অশ্রীল ছবি বা বই দেখানো।
  • নানা আছিলায়ে মহিলা সহকর্মীরকে স্পর্শ করা বা করার চেষ্টা করা।
  •      অন্য যেকোনো দৈহিক, মৌখিক বা ইঙ্গিতপূর্ণ যৌন আচরণ করা। 
খুব স্বাভাবিক ভাবে বহু মহিলাই মনে করেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিবাদ করা মানে, চাকরি যাবার সাম্ভাবনা, পদোন্নতি রোধ, বাড়ি ও কর্মক্ষেত্রে অপমানজনক পরিস্থিতির সৃষ্টি। জেনে রাখুন,সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে, কাজের জায়েগাতে কোন মহিলাকে যৌন হেনস্থা করার অর্থ হল, তার জীবিকা অর্জনের সাংবিধানিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা। বিষয়টি গোপন করতে গিয়ে বহু মহিলাই শারীরিক ও মানসিক ভাবে অসুস্থতার শিকার হন সচেতনতা ও তার যথাযথ প্রতিবাদই এই সমস্যার এক ও একমাত্র সমাধান।
কি করনীয় ?
  • · কোন মহিলার প্রতি অন্যায়ে আচরণ হলে, সেটা যে অবাঞ্ছিত সেটা প্রমান করা দরকার।
  • · উত্যক্তকারীকে আপনার আপত্তির কারন বিবরণসহ চিঠির মাধ্যমে রেজিস্টার পোস্টে পাঠিয়ে দিন। নিজের কাছে ও আপনার এই লিখিত প্রতিবাদের প্রমান রাখুন।
  • · অফিসে অন্য সহানুভূতি সম্পণ্ণ সহকর্মীদের বিষয়টি জানিয়ে রাখুন। ঘটনার কোন প্রত্যক্ষদর্শী থাকলে, তাকে সাক্ষী হিসাবে রাখার চেষ্টা করুন।
  • · অফিসে মহিলাদের প্রতি যৌন হেনস্থা সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত কোন ব্যক্তি থাকলে, তাকে  বিষয়টি জানিয়ে রাখুন।
  • · আইনী পরামর্শ নেবার জন্য কোন দক্ষ উকিলের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন, পরবর্তী পদক্ষেপের জন্য।  
  • · মনে রাখুন, আপনার পরিবারই আপনার শক্তি। যৌন হেনস্থার বিষয়টি পরিবারের কাছে গোপন করে রাখবেন না।
সৌভাগ্য হল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে অফিস কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব মহিলাদের জন্য বৈষম্যমুক্ত কাজের পরিবেশ সৃষ্টি করা। আর এই বিষয়ে অনেক আইনও আরোপিত আছে। প্রয়োজন পড়লে, প্রতিবাদের মাধ্যমে সে সব আইনের সাহায্য আপনি নিতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যোবসত আমাদের দেশে বেশির ভাগ মহিলাই অসংগঠিত সংস্থাতে কাজ করে। তাই কর্মক্ষেত্রে যৌন হেনস্থার হাত থেকে বাঁচার উপায়ে নিয়ে মহিলাদের আরও সচেতন ও সংগঠিত করা প্রয়োজন



জাতীয় সঙ্গীত জন-গণ-মন বিশ্বসেরা

ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিল।  ইউনেস্কোর কাছ থেকে বিশ্বসেরা শিরোপা পেল কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর রচিত  ভারতের জাতীয় সঙ্গীত জন-গণ-মন। এই উপলক্ষে সকল ভারতবাসীকে বাংলাzine এর পক্ষ থেকে জানাই অভিনন্দন। ভারতীয় তথা বাঙালি হিসেবে আমরা গর্বিত।   

আত্মহত্যা রুখতে ট্যুইটারের নতুন অ্যাপস

আত্মহত্যার রাস্তা থেকে এবার ফেরাবে ট্যুইটারঅ্যাপটির নাম হল সামারিটানস র‍্যাডার সামারিটানস নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অ্যাপসটির সৃষ্টি আপনি বা আপনার পরিচিত কেউ যদি হন আত্মহত্যা প্রবণ হন, তাহলে আপনাকে সেই প্রবণতা থেকে রক্ষা করবে নতুন এই অ্যাপসটি। আত্মহত্যা সম্পর্কিত কোন লেখা যেমন-হেল্প মি,হেট মাইসেল্ফ,বিইং অ্যালন ইত্যাদি যদি আপনি ট্যুইটারে পোস্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে তা মেইল মারফত পৌঁছে যাবে আপনার নিকট জনদের কাছে। প্রত্যেকে ডাউনলোড করতে পারবেন সামারিটানস র‍্যাডার। 

ফেসবুকের নতূন অ্যাপ ‘রুমস’

সোশ্যাল নেটয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক বাজারে নিয়ে এল নতূন অ্যাপ রুমস। এই অ্যাপটির সাহায্যে পরিচয় গোপন করে নির্দিষ্ট বিষয় কিংবা আলাদা গ্রুপ আকারে চ্যাট করা যাবে

একটি নির্দিষ্ট বিষয়ের ওপর একসঙ্গে অনেকেই যাতে করে চ্যাট করতে পারেন,সে জন্যই চালু করা হয়েছে রুমসরুমস-এর সাহায্যে যে কেউ নির্দিষ্ট বিষয়ে কোনও গ্রুপ তৈরি করে সেখানে অন্য বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন আর পছন্দসই রং,আইকন এবং কাভার ছবিও নির্বাচন করা যায় অ্যাপটিতে

বর্তমানে শুধু আইফোনে পাওয়া গেলে অ্যাপটি খুব শিগগিরই অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপেও পাওয়া যাবে বলে জানা গেছে।