শিরোনাম

চিকেন চটপট

রাত নটা বাজে। কলিং বেল বেজে উঠল । সুভ্রাদি মুশকিলে পড়ল । ছেলে তার ছোটবেলার বন্ধুকে নিয়ে উপস্থিত। এত রাতে তাড়াতাড়ি ভাল একটা কি রান্না করা যাই ?ফ্রিজে কিছুটা চিকেন আছে। ব্যস, তা হলে আর দেরি কেন?হয়ে যাক চিকেন চটপট

উপকরণ ১) চিকেন ১/২ কেজি ২) ৪টি বড় পেঁয়াজ কুচি ৩) ১২/১৩ টি রসুনের কোয়া কুচি ৪) ৪ টেবিল স্পুন টমেটো সস ৫) নুন স্বাদ মত ৬) ৩/৪ টি লঙ্কা ৭) ধনেপাতা গারনিশিং এর জন্য


প্রণালী– কড়াইতে তেল গরম করে রসুন কুচি গুলি দিয়ে দিন। রসুন গন্ধ ছাড়লে পেঁয়াজ কুচি গুলি ছেড়ে দিন। পেঁয়াজ হাল্কা লাল হয়ে আসলে চিকেন পিস গুলি দিয়ে দিন। সাথে স্বাদ মত নুন ও লঙ্কা কুচি দিয়ে ঢাকা দিয়ে দিন। চিকেন কিছুটা সেদ্ধ হয়ে আসলে টম্যাটোস ঢেলে দিন। জল একদম দেবেন না আর মাঝে মাঝে নাড়তে থাকুন, না হলে সস করাইতে লেগে যাবে। চিকেন সেদ্ধ  হয়ে গেলে ধনেপাতা কুচি ছড়িয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন। 

**************

ছবি ও লেখাঃ সুভ্রা মজুমদার
[লেখক পরিচিতিঃ সংসার নিয়ে ব্যস্ত গৃহিণী। নাতি নাতনিদের আবদারে মাঝেমধ্যে নতুন কিছু রান্না করে থাকেন।একটি নতুন রান্না শেয়ার করলেন আমাদের সাথে।]

1 comment: আপনার মন্তব্য

  1. এই রান্না টি খুব ভাল । তবে ১/২ কাপ গরম জল দিয়ে প্রেসার কুকারে দিলেই মাত্র পাঁচ মিনিট লাগবে।

    ReplyDelete