শিরোনাম

কম খরচে সর্দি সারাবে-রসম

ঘুমের ঘোরে চোখ খুলেই দেখল -এর ফোন। চোখটা কোনও মতে ঘষে ফোনটা রিসিভ করতেই শুনতে পেল -এর চিন্তিত গলা। কারণটা যানতে চাইলে বলল,-এর ছোট্ট ছেলে এর ঠাণ্ডা লেগেছে। তাই নিয়ে একটু চিন্তায় আছে। তার ওপর ছোট মানুষ জ্বরটাও আসছে মাঝে-সাঝে। এমনিতে খাওয়া নিয়ে বেবি -এর বায়না নেই। কিন্তু সর্দির মুখে বড়দেরই কিছু রোচেনা,আর ও তো ছোট্ট বাচ্চা। এই আলোচনা হতে হতেই বলল দাড়াও তো,আমি তোমাকে -এর জন্য একটা সুন্দর ঘরোয়া টোটকা বানানোর রেসিপি দিচ্ছি। ছেলেকে খাইয়ে দেখ ওর ভাল লাগবে। আরও বলল, ও নাকি ছোট বেলায় মায়ের হাতে তৈরি এই টোটকাতেই সর্দি-জ্বর তাড়িয়েছে। বলল তাহলে এক কাজ করনা তুই বরং এই টোটকাটা বাংলাZine-এ পাঠিয়ে দে। তাহলে এই সিজন চেঞ্জের সময় অনেকেই উপকৃত হবে। অতএব বসে গেল মেইল করতে। একটা কে আর একটা  বাংলাZine-এ পাঠাতে হবে তো!
উপকরণ                                 সময়-২০ মিনিট 
জল-৪ কাপ।
তেঁতুল-৪ চা চামচ।
গোল মরিচ- ৮টা।
জিরে-১ চা চামচ।
রসুন-২ কোয়া বড়।
সর্ষে- ১ চা চামচ।
শুকনো লঙ্কা- ১ টা।
নুন-স্বাদ অনুযায়ী।
তেল-১ চা চামচ। 
প্রণালী-প্রথমে তেঁতুল নিয়ে খুব অল্প একটু গরম জলে চটকে আলাদা করে রাখুন। এবার গোল গোলমরিচ, জিরে, রসুন একসঙ্গে থেঁত করে নিন। এবার একটা সসপ্যানে চার কফি মাগ জল নিয়ে সেটা আঁচে বসান। তেঁতুলগোলা আর থেঁত করে রাখা মসলা দিয়ে দিন। ভালো করে ফোটান। সাত থেকে দশ মিনিট মতো। স্বাদমতো নুন দিন।
এবার তড়কা দেওয়ার পালা। একটা ছোট পাত্রে এক চামচ তেল দিন। তেল গরম হলে এক চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিন। এবার সর্ষেগুলো ফুটতে দিন। তৈরি রসম। খাওয়ার আগে রসমটি ছাকনি দিয়ে ছেঁকে নিন। এইবার ঈষদুষ্ণ রসম চায়ের মত চুমুক দিয়ে অল্প অল্প করে খেলেই  সর্দি-জ্বর থেকে আরাম।   
**************

ছবিঃ সোমা মজুমদার
[পরিচিতি: লেখিকা গৃহবধূইংলিশে  এম এ ও টিচার্স ট্রেনিং নিয়েছেন। বর্তমানে স্বামী,কন্যা,শ্বশুর,শাশুড়িকে  নিয়ে সংসারে  ব্যস্ত। সখ হচ্ছে বিভিন্ন রকম রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করা।] 

0 comments: