শিরোনাম

ফের পূজোর রাতে কলকাতার মন্ডপে বিদ্যা বালান

অভিনয় জীবনের প্রায় শুরু বাংলা ছবি দিয়ে। ‘ভালো থেকো’ তে অভিনয় করার পর সবাই তো বিদ্যা বালানকে বাঙ্গালী মেয়েই ভাবতে শুরু করে দিয়েছিলেন। বিদ্যাও নিজেকে বাঙ্গালী বলতে দ্বিধা করেননা। তারপর আবার ‘কাহানীতে’ বাঙ্গালী বধুর চরিত্রে।

কলকাতার অলিতে-গলিতে নিজের স্বামীকে খুঁজে বেড়ানোর অভিনয় সবার মন জয় করে নিয়েছিল। বিদ্যা নিজেও স্বীকার করেন যে দুর্গা পুজোর সময় কলকাতায় শ্যুটিং করা তাঁর জীবনের সেরা অভিজ্ঞতা। আবার দু-বছর পড় সেই কলকাতাতেই ফিরলেন তিনি। এবার’ ‘হামারি অধুরি কাহানি’ ছবি নিয়ে।

‘কাহানির’ কাহিনির সাথে মিল তো আছেই উপরন্তু ছবির প্রথম সিন শ্যুট করার ইচ্ছেও আছে পূজোর প্যান্ডেল দিয়ে। কথা আছে অষ্টমীর রাতে সহশিল্পী ইমরাণ হাসমিকে সঙ্গে নিয়ে কলকাতার মন্ডপে মন্ডপে ঘুরে শ্যুটিং করবেন ‘হামারি অধুরি কাহানি’ ছবির নায়িকা বিদ্যা বালান। ছবিটির পরিচালক মোহিত সুরি।


0 comments: