শিরোনাম

বাটার চিকেন

চিকেন মানে তো ওই মুরগীর মাংস। সেই আলু, টমেটো আর কারি কারি পেঁয়াজ ধংস। কি যে তোরা খাস,”!!  পিঙ্কির ছেলে তুতু চিকেন খেতে ভালবাসে। সকালবেলা তার তোড়জোড় শুরু করতেই পিঙ্কির শাশুড়ি মণীমা  পাশ থেকে গজর গজর করে উঠলেন। পিঙ্কির রান্না ভালো না, এই কথাই সে শুনে আসছে বিয়ের পর থেকে। প্রয়ই তার রান্নায় খুঁত ধরেন মণীমা। তাই পিঙ্কি ঠিক করেছে, আজ বাটার চিকেন রান্না করে তাক লাগিয়ে দেবে। নামটা শুনেই মনে হচ্ছে, একটা মাখন মাখন ব্যাপার, আর সেই সাথে একটু জিভে জল, পাতে পড়ার আগে একটু চেখে দেখার অদম্য প্রয়াস, তাই আর দেরি না করে পিঙ্কি রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াল।

ছবি গুগুল
কি কি লাগবে : ১ কেজি মুরগির মাংস, সাদা তেল ৫০ গ্রাম, ২৫০ গ্রাম টক দই, মাখন ২৫০ গ্রাম, পরিমান মত আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা (স্বাদ মতন), এলাচ ৪-৫ টা, ধনে পাতা। 


প্রণালী : মাংসটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তাতে আদা বাটা, পেঁয়াজ বাটা, টক দই, সামান্য নুন ও চিনি দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত আধ ঘণ্টা রেখে দিতে হবে। আধ ঘণ্টা পর কড়াইতে তেল আর মাখন এক সাথে দিয়ে গরম করতে হবে। গরম হয়ে এলে তাতে মাংসের মিশ্রণ টা দিয়ে দিতে হবে । একটু কষিয়ে নিয়ে তাতে কাঁচা লঙ্কা গুলো দিতে হবে। এবার কড়াইটা একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাস সিম করে দিতে হবে। তবে মাঝে মধ্যে খেয়াল রাখতে হবে, যেন কড়াই এর তলায় লেগে না যায়। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে এলাচ গুঁড়ো ও ধনে পাতা ছড়িয়ে পরিবেশন করার জন্য তৈরি বাটার চিকেন।
***************
ছবি ও লেখা অলোকা বিশ্বাস সাহা
লেখক পরিচিতি: লেখিকা আদ্যোপান্ত গৃহবধূ। সঙ্গীতে এম.এ করেছেন। মা হওয়ার আগে একটি স্কুলে পড়াতেন।  বাংলাzine-এর অনুরোধ ছোট বেলার লেখালেখির অভ্যাসটাকে আবার ঝালিয়ে নিচ্ছেন। অবসর সময় কাটে লেখালেখি, বইপড়া, বিভিন্ন ধরনের রান্নার খোঁজখবর করে আর নিজের ছোট্টটির জন্য গান গেয়ে। 





4 comments: আপনার মন্তব্য