আজ রশ হাসানাহ, ইহুদি সম্প্রদায়ের নতুন বছর। এটি সাধারণত উত্তর গোলার্ধে প্রথম শরৎ কালে উজ্জাপিত
হয়। এই দিনটি ইহুদি সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্রদিন। এই দিনটিকে ইহুদিরা ‘য়ামিম নর'ইম বা সম্ভ্রম দিন’ হিসেবে
মান্য করে থাকেন। রশ হাসানাহ দুই দিনের অনুষ্ঠান। প্রথম দিনটিকে ‘তিশ্রেই’ বলাহয়। এই দিনটিকে প্রথম
মানব পুরুষ আদম ও প্রথম নারী ইভ এর ভগবানের দ্বারা সৃষ্ট পৃথিবীতে নিজেদের
দায়িত্ত-কর্তব্য বুঝে নেওয়ার দিন হিসেবে পালিত হয়। রশ হাসানাহ পালনের সময় শোফার
বাজানো হয়। পুরুষ
মেষ এর শিং দিয়ে তৈরি এই বাদ্য যন্ত্র বাজিয়ে শুভক্ষণের সূচনা করা হয়। দ্বিতীয় দিনে ধর্মের প্রতীক খাওয়ার যেমন গাড় মধুতে ডোবানো আপেল, ডালিম, বিভিন্ন ফলের আচার, ওয়াইন গ্রহণ করে পবিত্র মধুর নতুন বছরকে আহ্বান
করা হয়।

0 comments: