শিরোনাম

ফেসবুকের নতূন অ্যাপ ‘রুমস’

সোশ্যাল নেটয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক বাজারে নিয়ে এল নতূন অ্যাপ ‘রুমস’। এই অ্যাপটির সাহায্যে পরিচয় গোপন করে নির্দিষ্ট বিষয় কিংবা আলাদা গ্রুপ আকারে চ্যাট করা যাবে।

একটি নির্দিষ্ট বিষয়ের ওপর একসঙ্গে অনেকেই যাতে করে চ্যাট করতে পারেন,সে জন্যই চালু করা হয়েছে ‘রুমস’। ‘রুমস’-এর সাহায্যে যে কেউ নির্দিষ্ট বিষয়ে কোনও গ্রুপ তৈরি করে সেখানে অন্য বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন। আর পছন্দসই রং,আইকন এবং কাভার ছবিও নির্বাচন করা যায় অ্যাপটিতে।

বর্তমানে শুধু আইফোনে পাওয়া গেলে অ্যাপটি খুব শিগগিরই অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপেও পাওয়া যাবে বলে জানা গেছে। 

0 comments: