সুপ্রিম কোর্টের রায়ে‚স্বীকৃতি পেলেন বলিউডের মহিলা মেক আপ আর্টিস্টরা। এতদিন অবধি ইন্ডাস্ট্রিতে
টেকনিশিয়ান থেকে হেয়ার ড্রেসার‚সব কিছুই হতে পারলেও মেক আপ আর্টিস্টের
পদ ছিল শুধুই পুরুষদের জন্য। যার ফলে কোন মহিলা মেক আপ আর্টিস্ট পরিচয়পত্রও পেতেন না। এই অর্থহিন নিয়মের এর বিরুদ্ধে আদালতে পিটিশন
দাখিল করেন মহিলারা। অবশেষে দীর্ঘ ষাট বছরের অর্থহীন রীতির অবসান ঘটল। কিন্তু এই
রায় এখনও শুধু মহারাষ্ট্রেই জারি থাকছে।

0 comments: