কথায় আছে যে রাঁধে সে চুল ও বাঁধে, আর এই দুই কাজেই হাত হল অপরিহার্য। কিন্তু আমরা এই হাত কেই অবহেলা করে
থাকি। যার ফলে হাতের ত্বক যায় অচিরেই নষ্ট হয়ে। দেখা দেয় বিভিন্ন সমস্যাও। এই সব
ঝামেলাকে হাত ছাড়া করতেই রইল পাঁচটি পদক্ষেপ।
প্রথম পদক্ষেপ:- হাত সবসময় অবশ্যই পরিষ্কার রাখুন। হাতে নুন ঘষে জল
দিয়ে ধুয়ে ফেললে হাতের ত্বক পরিষ্কার থাকবে। সব কাজ শেষ হয়ে গেলে
তরল সাবান দিয়ে হাত ধুয়ে নিন। হাত ধোওয়ার সময় ব্রাশের সাহায্যে হাতের আঙুল ও নখ পরিষ্কার করে
নিতে হবে। সপ্তাহে অন্তত একবার পেডিকিওর করানো উচিত।
.
দ্বিতীয় পদক্ষেপ:- ঘরের কাজ অথবা জলের সাথে সারাক্ষণ ওঠা বসা যাদের তাদের হাতের ত্বকে শুষ্ক ভাব চলে আসে। তারা
হাতে চিনি এবং অলিভ অয়েলের মিশ্রণ ব্যবহার করতে পারেন। এ মিশ্রণটি তৈরি করতে
চা-চামচের ৪ ভাগের ১ ভাগ চিনির সঙ্গে সমপরিমাণ অলিভ অয়েল মেশাতে হবে। মিশ্রণটি ম্যাসাজ
করে কিছুক্ষণ লাগিয়ে রাখলে হাতের শুষ্ক ভাব দূর হবে। হাতের ত্বক তৈলাক্ত হলে শসা
অথবা লেবুর রসের সাহায্যে হাত পরিষ্কার করুন। এছাড়াও কমলালেবুর রস এবং মধু একসঙ্গে মিশিয়ে নিয়ে
হাতে ম্যাসাজ করুন। তারপর হাত পরিষ্কার করে ফেলুন।
তৃতীয় পদক্ষেপ:- হাতের ত্বক যেমনই হোক না কেন,জিনিস পত্র ধোয়ার সময় গ্লাভস
ব্যবহার করতে পারেন। এতে হাতের ত্বক ভালো থাকবে। সবজী, মাছ,
মাংস কাটার সময়ও গ্লাভস ব্যবহার করুন। অনেকের হাতে বিভিন্ন
এলার্জির সমস্যা থাকে। তারা রাতে শুতে জাওয়ার আগে হাতে ভাল করে পেট্রলিয়াম জেলি,গ্লিসারিন ও বোরোলিনের একটি মিশ্রণ বানিয়ে লাগাতে পারেন। তার পর মিশ্রণটি
হাতে ভাল করে মালিস করুন এবং তার সাথে আগুনের তাপে হাত টা গরম করে নিন। এতে করে
আপনার হাতের মিশ্রণটি চটজলদি হাতে মিসে গিয়ে একটা উষ্ণ উনুভুতি দেবে।
চতুর্থ পদক্ষেপ:- সব কাজ শেষে হাত ধোয়া ও শুকিয়ে নেওয়ার পর হাতে
ক্রিম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে গ্লাভস পরে থাকতে পারেন। এতে হাতের ত্বক কোমল
ও গরম থাকবে। অতিরিক্ত ক্ষার সমৃদ্ধ সাবান ব্যবহার করবেন না। দিনে অন্তত চারবার
হাত পরিষ্কার করে নিয়ে ভাল করে শুকিয়ে নিতে হবে,তারপর
ময়েশ্চারাইজার লাগাতে হবে।
পঞ্চম পদক্ষেপ:-কালো ছোপ যখন হাতের
সৌন্দর্যকে নষ্ট করে দেয়। বিভিন্ন
কারণে হাতে কালো ছোপ হতে পারে। কালো ছোপ দূর করার জন্য হাতে ফেয়ার পলিস করাতে
পারেন। ফেয়ার পলিস করালে ধীরে ধীরে কালচে ভাব কমে আসবে। আর যেসব সবজি কাটলে হাতে
কালচে ভাব আসতে পারে,সেগুলো কাটার সময় গ্লাভস ব্যবহার করতে
পারেন।
******************

Dhonyobad. sunechhi Komol hridoyer lokeder haat norom thake. to be ki ja dowai deoya achhe echharao mon ta jate kothor na hoy sejonyo Jog Pranayam korta hobe?
ReplyDeleteApnar Totthyer Boigyanik byakkha kora mushkil tobe Yoga aar Pranayam niyomito ovyes swasther pokkhe khubi upokaree.
ReplyDelete