![]() |
| ISL সমাপ্তি অনুষ্ঠান। ছবি- ISL |
কেরল ব্লাস্টার্স- ০
- বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের মধ্যমে সুত্রপাত ঘটল আইএসএল ফিনালের। মুখোমুখি অ্যাটলেটিকো কলকাতা ও কেরল ব্লাস্টার্স। মাঠে উপস্থিত সস্ত্রীক সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। আছেন আয়োজক নীতা আম্বানি এবং সব দলের ফ্র্যাঞ্চাইজিরা। দর্শকদের মধ্যে দারুণ উৎসাহের ঢল।
- সৌরভ বাহিনীর আক্রমণাত্মক শুরু।
- ৫ মিঃ দুরন্ত আক্রমণ কেরলের বাঁ দিক ঘেঁসে। সৌমিকের চেষ্টাও ব্যর্থ হল।
- ১৪ মিঃ সুন্দর ওয়ান-টাচ পাসে খেলছে কেরল৷ হিউম গোলবক্সে ঢুকেও গোলে শট ব্যর্থ।
- ২০ মিঃ ফ্রি-কিক কাজে লাগাতে ব্যার্থ অ্যাটলেটিকো।
- ২২ মিঃ কর্ণার পেল কেরল ব্লাস্টার্স। কিন্তু বল ধরা দিল গোলকিপারের হাতে।
- ২৫ মিঃ বাজে ট্যাকল। হলুদ কার্ড দেখলেন নির্মল ছেত্রী। আবার ফ্রি-কিক পেল কলকাতা। পদানির শট ক্রসবারের উপর দিয়ে উড়ে গেল।
- ৩৩ মিঃ মেহতাবের শট আঁটকে দিলেন গোলরক্ষক এদেল বেটে।
- ৩৫ মিঃ দুরান্ত শট নিল কলকাতার। কিন্তু আঁটকে দিলেন জেমস।
- ৩৭ মিঃ এবার ফ্রি-কিক কেরলর ভাগ্যে। দুরন্ত কিক হিউমের। দারুণ সেভ গোলকিপার এদেল বেটের।
- প্রথমার্ধ শেষ গোল শূন্য ভাবে।
- শুরু হল দ্বিতীয়ার্ধ।
- ৪৯ মিঃ আক্রমণাত্মক ভঙ্গীতে কেরল। কলকাতার গোলকিপারের সমান তালে সেভ।
- ৫০ মিঃ আবার আক্রমণ কেরলের। পিয়েরসনের কিক ব্যার্থ হল। কলকাতার গোলকিপারে রক্ষকের ভুমিকায়।
- ৫৪ মিঃ কলকাতার সঞ্জু প্রধানের কিক বিফলে গেল। বার পোস্টের উপর দিয়ে বল চলে গেল।
- ৫৫ মিঃ হিউমের দারুণ প্রচেষ্টা। কিন্তু পারলেন না। বাধা দিলেন কেরল ডিফেন্ডার।
- ৫৬ মিঃ আবার হলুদ কার্ড। এবার কলকাতার বোরহা ফার্নান্দেজ।
- ৫৮ মিঃ দু দলই দারুণ খেলছে।
- ৬২ মিঃ দারুণ গোলের সুযোগ মিস কলকাতার। পদানির দুরন্ত কিক একটুর জন্য ফস্কে গেল।
- গোলের জন্য গলা ফাটাচ্ছে দর্শকরা।
- ৬৭ মিঃ হলুদ কার্ড দেখলেন সন্দেশ ঝিঙ্গান
- ৭২ মিঃ কলকাতার কাউন্টার আক্রমণ শুরু। পদানির আক্রমণ দ্রুতগতিতে। বাঁচিয়ে দিলেন কিপার কেরলের ডেভিড জেমস।
- খেলোয়াড় বদল। মাঠে এলেন রফির বদলে রফিক (কলকাতা)
- ৭৬ মিঃ পদানির দারুণ কিক ব্যার্থ গেল।
- ৭৮ মিঃ করলের পুগ্লার বদলে পেনে নামলেন।
- ৭৯ মিঃ মাইকেল চোপড়ার দুরন্ত কিক রুখে বাঁচালেন কেরল কিপার বেটে।
- ৮৩ মিঃ দারুণ বাঁচাল বেটে। একা কিপারকে পেয়েও গোল দিতে ব্যার্থ মাইকেল চোপড়া।
- ৮৭ মিঃ আজ মাঠে খেলা দেখতে এসেছেন প্রায় ৪২,৮৪০ মানুষ।
- ৮৮ মিঃ বোরহার ফ্রি কিক বিফলে গেল। এখন ও ম্যাচ গোল শূন্য।
- ৯০ +২ মিঃ অতিরিক্ত সময় ও শেষ এর মুখে। এখনও গোল হল না।
- ৯০+৩ মিঃ সৌমিকের জায়গায় সুশান্ত ম্যাথু (কেরল)।
- ৯০+৪ মিঃ গোলল!!!! (মহম্মদ রফিক- কলকাতা)।
- খেলা শেষ। রফিকের দুরন্ত হেডে কলকাতা জিতে নিল প্রথম আই এস এল ফুটবল কাপ।

0 comments: