শিরোনাম

পরবর্তী ব্যোমকেশ প্রিয়াংশু চট্টোপাধ্যায়?

ছবি- গুগল 
ছোট বড় পর্দা মিলিয়ে এরই মধ্যে একাধিক ব্যোমকেশের আবির্ভাব ঘটে গেছে। কে কার থেকে ভাল সে প্রশ্ন অবান্তর। সবাই সবার মত করে চরিত্রটিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে বর্তমানে অভিনেতা আবির কেই দর্শকরা ব্যোমকেশ চরিত্রে বেশি অভিনয় করতে দেখেছেন। কিন্তু ফেলুদা হওয়ার সুবাদে আর আবিরকে ব্যোমকেশ রূপে দেখা যাবেনা এই বিষয়টি নিশ্চিত। তাই গুঞ্জন শোনা যাচ্ছে, পরবর্তী ব্যোমকেশ হিসেবে সবচেয়ে সম্ভাবনাময়  হল প্রিয়াংশু চট্টোপাধ্যায়। অঞ্জন দত্তের পছন্দের তালিকায় তিনিই নাকি রয়েছেন শীর্ষে। তাঁর সুপুরুষ এবং ব্যক্তিত্বময় চেহারাই পরিচালককে তাঁকে নির্বাচন করার কথা ভাবাচ্ছে।

এক সাক্ষাৎকারে অঞ্জন দত্ত জানিয়েছেন,তিনি প্রায় পাঁচটি ব্যোমকেশ কাহিনীর স্বত্ত্ব কিনেছিলেন। অতএব ধরে নেওয়া যায় সবগুলি থেকেই ছবি করবেন তিনি। এখনও পর্যন্ত বেণীসংহারসমেত তিনটি ব্যোমকেশের সিনেমা তৈরি করেছেন, ব্যোমকেশ বক্সী(২০১০), আবার ব্যোমকেশ (২০১২), ব্যোমকেশ ফিরে এল(২০১৪)। এছাড়া এখন দুটি সিনেমা বাকি আছে। তাতে  প্রিয়াংশু চট্টোপাধ্যায় কে ব্যোমকেশ রূপে দেখা যাবে কিনা তা সময় বলে দেবে। 

0 comments: