শিরোনাম

প্রকাশিত হল সংহতি চন্দ –এর বই “ঘেরা টোপের বাইরে”

নারী চিন্তন ও মনন কে ঘিরে অনবদ্য এক স্বাদকে তুলে ধরার চেষ্টা করেছেন সংহতি চন্দ নিজের লেখার মাধ্যমে ।গতকাল এক সুন্দর পরিবেশে মধ্যে লেখিকার বই ঘেরা টোপের বাইরে প্রকাশ হল গ্যালারী গোল্ডে। নারীর প্রগতিশীল রূপ আজও  সমাজের বিপাকে কাঁটার মত।হাজার মেকি নিয়ম দিয়ে মেকি ঘেরাটোপের মাঝে আটকাতে চায় সমাজ নারীকে। নারী তার অবমাননার প্রতিবাদ করলেই তাকে নারীবাদী তকমা দিয়ে হেয় করতে চায় সকলে।লেখিকা তার লেখনীর মাধ্যমে বলতে চেয়েছেন,তিনি নারীবাদী হিসেবে গর্বিত।তাই লেখিকার কাছে নারীবাদ কথাটি অকপট গর্বের ছোঁয়া দেয় আবেগকে। 

গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখিকা কৃষ্ণা বসু ও গায়ক সৌমিত্র রায়।  প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন কবি কৃষ্ণা বসু। আর বাকি পাঁচটা বই প্রকাশের অনুষ্ঠানের থেকে কিছুটা অন্য রকম ছিল কালকের অনুষ্ঠান। মৌমিতা ঘোষ ও  আবিরা দাসরায় এর যৌথ পরিবেশনায় উপস্থাপিত হয় এক সুন্দর কবিতার আঙ্গিক। গানের দল সহজ ধারা গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।  

















*******

0 comments: