![]() |
বিয়োন্সে নোলেস। ছবি গুগল।
|
প্রকাশিত হল ২০১৫ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন
তালিকা। আর এই তালিকায় সবচেয়ে বেশিবার যাঁর নাম পাওয়া গেছে, তিনি হলেন সংগীতশিল্পী বিয়োন্সে নোলেস। তিনি পাঁচটি শাখায় মনোনীত হয়েছেন। সেই সঙ্গে সবচেয়ে বেশিবার গ্র্যামিতে মনোনীত হওয়ায় রেকর্ডও করলেন তিনি। এ পর্যন্ত বিয়োন্সের গ্র্যামি মনোনয়নের সংখ্যা ৪৬।
বিয়োন্সের স্বপ্ন সর্বাধিকবার গ্র্যামি জেতার। কিন্তু সেই মাইলস্টোন ছুঁতে এখনো অনেকটা পথ হাঁটতে হবে তাঁকে। কারণ এখনও অবধি সবচেয়ে বেশিবার গ্র্যামি জিতেছেন অ্যালিসন ক্রাউস। তাঁর ঘরে গ্র্যামির সংখ্যা ২৭। আর বিয়োন্সের ঘরে আছে ১৭টি। তাই নতুন ইতিহাস গড়তে বিয়োন্সেকে আরও ১০টি গ্র্যামি জিততেই হবে।
অন্যদিকে
বিয়োন্সের ৪৬ বার মনোনয়নের রেকর্ড গড়তে না পারলেও এ বছর বিয়োন্সের সমান মনোনয়নই পেয়েছেন সংগীতশিল্পী
স্যাম স্মিথ এবং ফ্যারেল উইলিয়ামস। এরাও পাঁচটি বিভাগে গ্র্যামি জেতার জন্য লড়ছেন।
এ ছাড়াও ইগি আজালিয়া, টেইলর সুইফট, এমিনেম, নিকি মিনাজ, জেসি জেসহ আরও অনেকেই আছেন গ্র্যামির দৌড়ে। আর সবার এই প্রতীক্ষার অবসান হবে ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি। কারণ সেদিনই লস অ্যাঞ্জেলসে জমে
উঠবে ৫৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মূল আসর।
0 comments: