শিরোনাম

মিষ্টি ফুলকারি

এমনিতে ভাল মানুষ কাবেরির শ্বশুর। কিন্তু খাবারের শেষ পাতে মিষ্টি না হলেই মেজাজ ঠিক থাকেনা। এই দিকে বাজার থেকে কিছু মিষ্টি না এনেই অফিস হাঁটা দিয়েছে কাবেরির বর। বাবার এই রাগের কথা জানা সত্ত্বেও কি করে যে এই ভুল করে ভেবেই মাথা গরম হয়ে যাচ্ছে। চুপ চাপ কাজ করতে দেখে কাবেরিকে কারণটা জিজ্ঞাসা করলেন শাশুড়ি। সমস্যা শুনে হেসে বললেন আরে দূর এইটা আর এমন কি! আমি কি করে তা হলে ৩৭ টা বছর সামলালাম মানুষ টাকে। দারাও ব্যবস্থা করছি আর তুমিও তোমার খাইয়ে শ্বশুরকে বোকা বানানর ফন্দিটা শিখে নাও। দেখি কি আছে ফ্রিজে। এই বলে এক প্যাকেট পাউরুটি নিয়ে এলেন। এ দিয়ে কি হবে কাবেরিত ভেবেই পায়না। অবশেষে হাতের গুনে চটজলদি বানিয়ে দিলেন শেষ পাতে মিষ্টির সুন্দর একটা পদ।    
উপকরণ-                                          সময়- ৩০ মিনিট
গুঁড়ো দুধ - ১ কাপ
বাটার অয়েল - আধ কাপ
জল- ২ কাপ
পেস্তা বাদাম -১ টেবিল চামচ
পাউরুটি কিউব করে বাটা -২ কাপ
চিনি- ১ কাপ
তবক- ২ পিস
গোলাপ জল -১ চা চামচ
এলাচ গুড়ো -হাফ চা চামচ
বাদাম বাটা- ১ টেবিল চামচ
খাওয়ার কমলা রঙ- ১ ফোঁটা

প্রণালী :  প্রথমে পাউরুটি কিউব করে কেটে বাটার অয়েল দিয়ে ভেজে নিন। অন্য পাত্রে ২ কাপ জল ও চিনি দিয়ে জ্বাল দিন। এক ফোঁটা খাওয়ার রঙ দিয়ে দিন। এই সিরায় ভাজা রুটিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে ডিসে ঢেলে ভাল করে মেখে নিন। মাখার সময় গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো, বাদাম বাটা দিয়ে দিন। এবার ফুলের আকারে গড়ে নিতে হবে বা ছাঁচ থাকলে তাও ব্যাবহার করতে পারেন। অল্প করে গোলাপ জল ছড়িয়ে দিন গন্ধের জন্য। এবার পেস্তাবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। পেস্তা বাদাম দেওয়ার আগে তবক দিন।
*****************
ছবিও লেখা-সুপ্রিতি গাঙ্গুলি 


[পরিচিতি-নিপাট গৃহ বঁধু। সংসারের নানান ঝামেলা সামলাতেই সময় কেটে যায়। আর অবসর সময়ে বই পড়তে ভালবাসেন। আর ভালবাসেন বাড়ির সবাইকে নিত্য নতুন রান্না করে খওয়াতে।]


0 comments: