খেলার দুনিয়াতে হটাৎ করেই জেন কার কু-নজর লেগেছে। মাত্র
পাঁচ দিনে বিশ্ব জুড়ে খেলার মাঠে তৃতীয় বড় দুর্ঘটনা ঘটল আবার। এইবার বলের প্রাণ
ঘাতি আঘাত পেলেন ব্রিটিশ হকি প্লেয়ার স্যাম ওয়েন। মারণ হকি বলের আঘাতের জেরেই
স্যাম এখন কোমায়। শনিবার ব্ল্যাকপুল হকি ক্লাবের হয়ে স্যাম নর্থ-ওয়েস্ট লিগের
ম্যাচে খেলছিলেন বোল্টনের বিরুদ্ধে। সেই ম্যাচেই মাথায় হকির বলের আঘাত লাগলে সঙ্গে
সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্যাম কে। সেখানে তাঁকে ইন্ডিউসড কোমায় রাখা
হয়।
উল্লেখ্য, মঙ্গলবার মাথায়
ক্রিকেট বলের আঘাত লেগে কোমায় থাকা হিউজ বৃহস্পতিবার মারা যান। অন্যদিকে শনিবার
ইসরায়েলে একটি ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং করছিলেন সে দেশের প্রাক্তন ক্যাপ্টেন
অস্কার। চোয়ালে আচমকা এসে লাগা বলের আঘাত
মারা যান তিনিও।

0 comments: