শিরোনাম

আসছে “টার্মিনেটর” আর্নল্ড শোয়ার্জেনেগার

হাতে বন্ধুক নিয়ে এগিয়ে আসছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। সারা গায়ের ছাল উঠে বেরিয়ে গেছে ধাতব কাঠাম। মানুষ রূপি মেশিনের সেই ভয়াবহ চেহারার কথা উঠলেই এক ঝলকে মনে পরে যায় টার্মিনেটর সিরিজের কথা। আর টার্মিনেটর মানেই আর্নল্ড শোয়ার্জেনেগার। যদিও টার্মিনেটর সিরিজের চতুর্থ ভাগে(টার্মিনেটর সালভেশন) তাকে দেখা যায়নি। কিন্তু আবার তাকে স্বমহিমায় পাওয়া যাবে  সিরিজের পঞ্চম সিনেমা 'টার্মিনেটর জেনিসিস'

সম্প্রতি টার্মিনেটর জেনিসিস-এর ট্রেলার মুক্তি পেয়েছে। তার পরেই সোশ্যাল মিডিয়ায় সাই-ফাই সিনেমা ভক্তদের মধ্যে বিপুল সারা পরে গেছে। এখানে আবারও টার্মিনেটর বা টি-৮০০ মডেলের রোবটের ভূমিকায় আছেন আর্নল্ড। অন্যান্য ভূমিকায় আছেন,এমিলা ক্লার্ক,জে কোর্টনি,জেসন ক্লার্ক,ম্যাট স্মিথ প্রমুখরা।

0 comments: