মন ও মস্তিষ্কের যুদ্ধ চিরকালের।
কে কার ওপর আধিপত্য করবে তা নিয়েই এই সমস্যা। যার ফলে সাধানর জীবনে অনেকেই সঠিক
সিধান্ত নিতে না পাড়ার সমস্যায় ভোগেন। মন হয়ে ওঠে অতি মাত্রায় অশান্ত। যার প্রভাবে
দেখা দেয় শরীরে। এই সব নানাবিধ মানসিক ও শারীরিক অসুবিধা থেকে মুক্তি পেতে
মেডিটেশন হল চিরস্থায়ী পথ্য। মেডিটেশন মনকে স্থির ও শরীরকে সতেজ করে রাখতে বিশেষ
সাহায্য করে। যার ফলে আপনিই পারবেন সকল বাধা জয় করতে।
কি ভাবে করবেন মেডিটেশন?
• মেডিটেশনটির
জন্য পরিবেশটি অবশ্যই শান্ত হতে হবে।
• পরিবেশটি
স্বল্প আলোর এবং মেডিটেশন মিউজিক দিয়ে উপযুক্ত করে তুলতে হবে।
• বসার
আসন/ জায়গাটি অবশ্যই আরামদায়ক হতে হবে।
• মেডিটেশন
মেঝেতে / চেয়ার বসেও হতে পারে।
• আরামদায়ক
অবস্থানে স্বাভাবিকভাবে পা দুটো আড়াআড়িভাবে বসে এবং হাতদুটো আঁকড়ে ধরে বসুন।
• এবার
চোখ বন্ধ করুন। আপনি যখন চোখ বন্ধ করবেন তখন আপনার মনে অনেক চিন্তা ঘোরাঘুরি করবে।
তবে আপনি কোনও চিন্তা / প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন না; বরং বিরক্ত না হয়ে চেষ্টা করবেন আপনার স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের উপর
মনোনিবেশ করতে।
• শুধুমাত্র
স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের উপর মনোনিবেশ করতে পারলে আপনি একটা সময় পুরোপুরি
চিন্তাহীন হয়ে যাবেন। এই চিন্তাহীন অবস্থাকে বলা হয় নির্মলস্থিতি। আর এটাই হচ্ছে
মেডিটেটর স্টেইট।
• এই
স্টেইটে আপনি সৃষ্টিসংক্রান্ত শক্তি লাভ করবেন।
• এভাবে
যত বেশি মেডিটেশন করবেন ততবেশি আপনি নিজের মন ও মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ রাখতে
পারবেন।
মেডিটেশন এর উপকারিতা
• মানসিকভাবে
শক্ত করে তোলে। এটির কারণে আপনি যেকোনো
পরিস্থিতি হাসিমুখে মোকাবেলা করতে পারবেন।
• আপনার
ভেতরকার মনের শান্তি বাইরের পরিস্থিতিতে ও প্রতিফলিত হবে।
• আপনার
আবেগ গুলোকে বহিঃপ্রকাশে নিয়ন্ত্রণ করবে।
• তাৎক্ষনিক
প্রতিক্রিয়া দেখানো হ্রাস পাবে।
• মনকে
প্রবল মানসিক চাপ থেকে দূরে রাখার একটি কার্যকরী প্রক্রিয়া এটি। আর চিন্তা মুক্ত থাকবেন
বলে আপনার মুখে সহজে বলিরেখার ছাপ পড়বে না। আপনার ত্বক থাকবে লাবণ্যময়।


0 comments: