শিরোনাম

সেমিফাইনালেও ড্র এর ধারা বজায় রাখলো কোলকাতা

বল দখলের লড়াই মন্দার রাও আর সঞ্জু প্রধাণের। ছবি আইএসএল
জয়ের দেখা নেই রে, জয়ের দেখা নেই। ফাটাফাটি ফুটবল থিম সং টা বদলে অ্যাথলেটিকো দে কোলকাতার এই জাতীয় কিছু গান তৈরি করা উচিত। পাঁচ পাঁচটা ম্যাচ হয়ে গেল একটাও জয় নেই সৌরভ বাহিনীর। কলকাতা আবার কবে জিতবে সেই প্রশ্নই এখন ফুটবল বিশেষজ্ঞদের লাখ টাকার প্রশ্ন।
শেষ ম্যাচে এই গোয়ার সাথেই ড্র করে সেমিফাইনালের রাস্তা তৈরি করেছিল কলকাতা। আর আজকেও প্রথম সেমিফাইনালে হোম ম্যাচের অ্যাডভান্টেজ নিতে পারলোনা হাবাসের ছেলেরা। ফলাফল গোল শূণ্য ড্র। হ্যাঁ এটা ঠিক যে আজকে ফিকরু ও বলজিৎ দুই প্রধাণ স্ট্রাইকারই চোট ও কার্ড সমস্যায় খেলতে পারেনি। কিন্তু খেললেও মিরাকেল কিছু যে হত সেই ধারণা করা যাচ্ছেনা। কারণ এই জুটি আগের ম্যাচ গুলিতেও একসাথে খেলে তাক লাগিয়ে দেওয়ার মতন কিছুই করতে পারেনি। আসলে কোলকাতার সমস্যা অন্য জায়গায়। মাদ্রিদে গিয়ে প্রস্তুতি সাড়ার ফলে নিজেদের মধ্যে যে বোঝাপড়া তৈরি হয়েছিল, ট্যূর্ণামেন্ট যতই এগিয়েছে যেকোন কারনেই হোক সেই বোঝাপড়ার তাল ততই কেটেছে। আর এই সমস্যার সমাধান খুব শীঘ্রই না করলে গোয়ার মাঠে গিয়ে গোয়াকে হারিয়ে আইএসএল-এর ফাইনালে খেলার স্বপ্ন অন্তত এক বছরের জন্য মুলতবি।
দ্বিতীয় সেমিফাইনালে হাবাস অবশ্য তাঁর দুই গোল মেশিন বলজিৎ আর ফিকরুকে পেয়ে যাবে। আশাকরা যাচ্ছে অর্ণব মন্ডলও চোট কাটিয়ে ফিরতে পারবে। তাই প্রথম আইএসএল-এর ফাইনালে উঠতে হলে আভ্যন্তরীন যা ঝামেলা আছে সব তুলে রেখে আগামী ১৭ই নভেম্বর গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে ডু অর ডাই এই মানসিকতা নিয়েই ঝাঁপাতে হবে।
এডিকে ০ এফসি গোয়া ০

0 comments: