কোচিতে আজ আইএসএল –এর নির্ধারিত সময়েই সেমিফাইনালে
মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স এবং চেন্নাইয়িন এফসি। সেমিফাইনালে এসে যে মানের খেলা
দেখবে বলে দর্শক আশা করে ছিল তাঁর অনুপস্থিতি ছিল আজ। সারা মাঠ জুড়ে খালি দাপিয়ে বেড়িয়েছে
ডেভিড জেমসের ছেলেরা। তাদের বিপরীতে চেন্নাইকে নেহাতই নিয়ম রক্ষা করতে দেখা যায়। প্রথম
গলতি আসে ২৭ মিনিটের মাথায় ইসফাক আহমেদের কিকে। ফলে মনের জোড় বাড়িয়ে এগিয়ে যায় কেরালা।
প্রথম ধাক্কা সামলিয়ে ওঠার আগেই ২৯ মিনিটে কেরালার হয়ে ব্যবধান বাড়ালেন হিউম।
বিরতির পড়ে খেলা শুরু হলে কিছু নিষ্ফল প্রয়াস
চলায় চেন্নাই। কিন্তু বাস্তবে তা কোন কাজেই লাগেনি। অন্যদিকে অতিরিক্ত সময়কেও কাজে
লাগাতে ব্যর্থ হয় চেন্নাই। অন্যদিকে সেই সুযোগটা সুন্দর ভাবে ব্যাভার করে কেরালা ম্যাথু-র
গোলে। ব্যবধান ৩-০ করে খেলার সমাপ্তি ঘটায় টিম চেন্নাই। যদিও হোম অ্যাওয়ে হিসেবে ঘরের মাঠে আরও একটা সুযোগ
থাকছে চেন্নাইয়ের। সেই সুবিধা কাজে লাগাতে পারেকিনা অভিষেক বচ্চনের দল সেটাই আপাতত
দেখার।
ফলাফল-
কেরালা ব্লাস্টার্স-৩ চেন্নাইয়িন এফসি-০

0 comments: