শিরোনাম

ভারতসেরা ইস্টবেঙ্গল

ছবি ইস্টবেঙ্গল ক্লাব
আক্ষরিক অর্থেই ভারত সেরা ইস্টবেঙ্গল। এএফসি প্রকাশিত ক্লাব র‍্যাঙ্কিংয়ের তালিকায় প্রথম একশোয় জায়গা করে নিল একমাত্র ভারতীয় ক্লাব কিংফিশার ইস্টবেঙ্গল এফসি।
আন্তর্জাতিক স্তরে ভারতের অন্য ক্লাব গুলিকে বরাবরই পিছনে ফেলে এসেছে ইস্টবেঙ্গল। এশীয় ক্লাব স্তরে অসংখ্য সফলতা রয়েছে লাল-হলুদ শিবিরের। আর সেই সফলতার মুকুটে আর এক নতুন পালক এএফসি ক্লাব র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০০-য় উঠে আসা।

এএফসির প্রকাশিত তালিকা অনুযায়ী ইস্টবেঙ্গলের র‍্যাঙ্কিং ৭৯। ইস্টবেঙ্গল ছাড়া আর কোনও ভারতীয় ক্লাব প্রথম ১০০-এর গণ্ডিই  পেরোতে পারেনি। তবে প্রথম ১৫০-এর মধ্যে রয়েছে যথাক্রমে ১০৩ নম্বরে চার্চিল ব্রাদার্স, ডেম্পো১১৩ নম্বরে আর ১২৩ তম স্থানে পুণে এফসি।

0 comments: