![]() |
সামারসল্ট দিয়ে গোল সেলিব্রেশন ফিকরুর। ছবি-আইএসএল।
|
শেষ পর্যন্ত শেষ চারে পৌছালো অ্যাথলেটিকো ডে
কোলকাতা। তবে জিতে নয়। নিজেদের ড্র-এর অভ্যেস অব্যাহত রেখেই পয়েন্টের নিরীখে
সেমিফাইনালে উঠল সৌরভ বাহিনী।
আজকে যুবভারতী তে এডিকে-র কাছে ম্যাচটা ছিল
প্রায় ‘ডু অর ডাই’ সিচুয়েশন। কারণ
গোয়ার কাছে ২ গোলের ব্যাবধানে হেরে গেলে কোলকাতার শেষ চারে পৌছানোর আশা একদম ক্ষীণ হয়ে
যেত। হয় জয়, নাহলে অন্তত ড্র করতেই হবে এই মানসিকতা নিয়েই টিম নামিয়েছিলেন লোপাস
হাবাস। তাই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফিকরু-বলজিৎ রা। ফলে প্রথম থেকেই
কোলকাতার ঘনঘন আক্রমণ আছড়ে পড়ছিল গোয়ার
পেনাল্টি বক্সে। তূলনায় শুরু থেকেই একটু রক্ষণাত্মক ছিল জিকো বাহিনী। কিন্তু
ম্যাচের গতির বিপরীতে প্রায় ২০ গজ দূর থেকে মারসেলিনহোর দূরন্ত শটে এগিয়ে যায় এফ
সি গোয়া। তবে ফিকরু-অর্ণব মন্ডলরা কয়েকটা সহজ সুযোগ নস্ট না করলে বিরতিতেই এগিয়ে
যেতে পারত কোলকাতা।
বিরতির পরই নাতোর বদলে গার্সিয়া নামতেই
কোলকাতার আক্রমণ আরও ধারালো হয়। ৬৬ মিনিটের মাথায় ফিকরুর জোড়ালো শট অল্পের জন্য
পোস্টে লেগে প্রতিহত হয়। কিন্তু তার পরের মুহুর্তেই ফিকরু দুরন্ত গতিতে পেনল্টি
বক্সে ঢুকে পড়লে পেছন থেকে ট্যাকল করলে রেড কার্ড দেখে গোয়ার তারকা ডিফেন্ডার
ব্রুনো পিনহেইরো। আর পেনাল্টি থেকে গোল করে কোলকাতার সেমিফাইনালে রাস্তা ক্লিয়ার
করেদেন সেই ফিকরু তাফেরা। শেষের প্রায় ৩০ মিনিট জিকোর ছেলেরা দশ জনেও খেললেও সেই
সুযোগ কাজে লাগাতে পারেনি গার্সিয়ারা।
আজকের
ড্রয়ের ফলে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে গ্রুপ লিগ শেষ করলো সৌরভের অ্যাথলেটিকো
ডে কোলকাতা। এডিকে কে সেমিফাইনালে তুলে আজকের ম্যাচের হিরো ফিকরু।

0 comments: