আসছে হ্যাপি নিউ ইয়ারের সিক্যুয়েল। এমনটাই কানা ঘুষো শোনা যাচ্ছে বলিউডের
বাজারে। এক সাংবাদিক বৈঠকে তার আভাসও দিলেন কিং খান। শাহরুখ নাকি সিক্যুয়েলের নামও
ভেবে ফেলেছেন ইতিমধ্যে ‘ইন্ডিয়াওয়ালে’।
শাহরুখ জানান শুধু একটা ভাল চিত্রনাট্যের প্রয়োজন। তারপরেই শুরু হয়ে
যাবে হ্যাপি নিউ ইয়ারের সিক্যুয়েল তৈরির কাজ। 'হ্যাপি নিউ ইয়ার'এর
সকল অভিনেতা-অভিনেত্রীরা প্রতিশ্রুতি দিয়েছেন,ব্যস্ততার
মধ্যেও তারা এই ছবির জন্য ডেট বের করবেন।
ছবির পরিচালক ফারহা খান বললেন যে‚'হ্যাপি নিউ ইয়ার'এ যে সিনগুলো ব্যবহার করেননি সেই সব গুলি এই ছবিতে থাকবে। অতএব, ‘হ্যাপি নিউ
ইয়ার' এর সাফল্যের পর শাহরুখ সহ ছবির পুরো টিমের খুশি এতে আরও দ্বিগুণ যে হল তার
সন্দেহ নেই।

0 comments: