শিরোনাম

বাদ পড়লেন ধোনি

ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ পকেটে পুড়লেও দুঃখের কথা বাদ পড়লেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ দুটি একদিনের ম্যাচে থাকছেন না মাহি। চোট থাকার জন্য আগেই সিরিজের তিনটি ম্যাচে ছিলেন না মাহি। ভারত অধিনায়কের ফ্যানরা আসা করেছিল শেষের ম্যাচ গুলিতে তাকে হয়তো পাওয়া যাবে স্বমহিমায়। কিন্তু বিশ্বকাপের আগে কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না নির্বাচকরা।
ধোনির পরিবর্তে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। ধোনির সাথে ওপেনার শিখর ধাওয়ান এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও বিশ্রাম দেওয়া হচ্ছে। ধোনির পরিবর্তে উইকেট কিপার হিসেবে দলে থাকছেন রবিন উথাপ্পা। অন্যদিকে চোট সারিয়ে দলে যোগ দিলেন রোহিত শর্মা। বর্তমানে ভারতীয় দলের সদস্যরা হলেন- বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে,রোহিত শর্মা, অম্বাতি রায়াডু,রবিন উথাপ্পা(উইকেট কিপার),সুরেশ রায়না,অক্ষর প্যাটেল,করন শর্মা,আর অশ্বিন,উমেশ যাদব, ধবল কুলকার্নি,স্টুয়ার্ট বিনি, বিনয় কুমার ও  কেদার যাদব।







0 comments: