![]() |
| ম্যাচের নায়ক গোলের পর, ছবি –আইএসএল |
আইএসএল-এ জয়ের ধারা অব্যাহত রাখলো
মুম্বই সিটি এফসি। লাস্ট ম্যাচে কেরালা ব্লাস্টারসকে ১-০ গোলে হারানোর পর আজকেও নিজেদের হোম ম্যাচে দিল্লি ডায়নামোসকে সেই ১-০
গোলেই হারিয়ে দিল রনবীর কাপুরের টিম।
গত ম্যাচের মতন এই ম্যাচেরও নায়ক
মুম্বই-এর ফরাসি বিশ্বকাপার নিকোলাস আনেলকা। ৫৯ মিনিটে সুভাস সিং-এর তোলা চিপ থেকে
বিশ্বমানের গোল করেন প্রাক্তন এই বিশ্বকাপার। আনেলকার দৌলতেই লিগ টেবিলে ৩ নম্বরে
উঠে এল মুম্বই সিটি এফসি। অপরদিকে পর পর দুটো ম্যাচ হেরে লিগ টেবিলে ৬ নম্বরে নেমে
গেল আরেক কিংবদন্তি বিশ্বকাপার দেল পিয়েরোর টিম।
মুম্বইকে ১ গোলে জয় এনে দিয়ে
স্বাভাবিকভাবেই আজকের হিরো দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নিকোলাস আনেলকা।

0 comments: