ঠিক সাত বছর পর গতকাল বিদেশের মাটিতে জয় পেল
মোহনবাগান। ভুটানে কিংস কাপে থাইল্যান্ডের বিখ্যাত ক্লাব নাখোন রাতচাসিমাকে ৩-০
গোলে হারিয়ে সেমিফাইনালে উঠল সোনি নর্দি-রা। এর আগে ২০০৭ -এ মোহনবাগান শেষবার
বিদেশের মাটিতে জয় পেয়েছিল মালয়েশিয়ার পাহাংকে হারিয়ে।
আগের ম্যাচে তিন গোল খাওয়া এবং তীর্থঙ্কর-এর
লালকার্ড দেখার ফলে দলে বেশ কিছু পরিবর্তন করতে হয় টিডি কে। মাঝমাঠে লালকমলের
জায়গায় পঙ্কজ মৌলাকে খেলান। ফল ও হয় আসানরূপ। খেলার ৮ মিনিটে মোহনবাগান এগিয়ে যায়
সোনি নর্দি পায়ের কাজে। পরপর দুম্যাচে গোল পেলেন হাইতিয়ান এই স্ট্রাইকার।
এদিনের ম্যাচে ছিল লাল কার্ড দেখার হিড়িক। প্রথমার্ধের মাঝামাঝি লালকার্ড দেখে মাঠ ছাড়ে
নাখোনের এক ফুটবলার। দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের দলের আরও এক ফুটবলার লালকার্ড
দেখে। বিপক্ষ দলের খর্ব শক্তিকে কাজে লাগিয়ে ৫ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরো বোয়া। নিজের দলের
ফুটবলারকে বকতে গিয়ে আশ্চর্যজনক ভাবে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় টিডি সুভাষ
ভৌমিককে। খেলার একেবারে শেষ পর্বে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করে
ফেলেন মার্কি ফুটবলার বোয়া। পাঁচজনকে কাটিয়ে অনবদ্য গোল করেন বোয়া। তৃতীয় গোলের পর
উচ্ছ্বাস প্রকাশ করার জন্য লালকার্ড দেখতে হয় গার্সিয়াকেও। যার ফেল রেফারিং নিয়ে
ক্ষোভ প্রকাশ করেছে মোহনবাগান শিবিরে।

0 comments: