লিভিইন করে ঐশী ও প্রতিম প্রায় এক বছর। সবই ভাল শুধু
প্রতিমের খাওয়ার প্রতি খুঁতখুঁতানিটা একটু বেশি। ঐশী যে রান্না জানে না তা নয়, কিন্তু সেই পরিপাটি ব্যাপারটা নেই। বাড়ির এক মাত্র মেয়ে ২ দাদার পড়ে। আদর
আবদারে রান্নাটা পুরটাই শিখেছে ভাসা ভাসা। অন্যদিকে প্রতিম খেতে ভালবাসে। সেদিন
অফিস থেকে ফেরার পথে ঐশী তাই একটা রান্নার
বই কিনল। খুঁজে খুঁজে মনের মত জিনিস পেয়েও গেল। সামনে সান্টা বুড়ো আসার দিনটা আগে
থেকেই জমিয়ে দেবে তার তৈরি কেক কমলা দিয়ে।
উপকরণ সময়: ৮০ মিনিট
মাখন - ১৫০ গ্রাম
চিনি - ১৫০ গ্রাম
ডিম - ৩টে
ময়দা - ২০০ গ্রাম
নুন- ১ চিমটে
বেকিং পাউডার - দেড় চা চামচ
কমলালেবু – ১টা গোটা কমলার রস
কমলা লেবুর খোসা- সাজানোর জন্য
প্রণালী
মাখন ও চিনি ভাল করে মেশান। তারপর মেশাতে মেশাতে যখন
সাদা ও হালকা হয়ে আসবে তখন বুঝবেন যে ফেটানো হয়েছে। ডিম ৩টে হালকা করে ফেটিয়ে
রাখবেন আগে থেকে। এবারে ফেটানো ডিমটা অল্প অল্প করে মাখন চিনির মিশ্রণে মিশিয়ে
দিন। ময়দা, নুন, বেকিং পাউডার একসঙ্গে
মেশান।ময়দাটা মেশানো হয়ে গেলে কমলালেবুর রসটা মেশাতে হবে। ৭ ইঞ্চি কেকের টিনে মাখন
মাখিয়ে মিশ্রণটি এবার ঢেলে দিন। এবারে ১ ঘন্টার মতো বেক করুন। ওভেন জেন খুব গরম না
হয়। এবার কেক পুরো বেক হলে কমলার খোসা বা কমলা গোটা খোসা সুদ্ধ কেটে সম্ভব হলে
কমলার পাতা দিয়ে সাজিয়ে ঠাণ্ডা করুন।
********************
![]() |
| ছবি ও লেখাঃ প্রিয়াংকা দাশ |
[লেখক পরিচিতি: বাংলা ও মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার্স। বর্তমানে স্ব-নিযুক্ত কাজের সাথে যুক্ত। এছাড়াও লেখা-লেখির নেশা ছোট থেকেই। আর ভালবাসেন নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে।]


0 comments: