শিরোনাম

ঘুরে দাঁড়ালো পুণে সিটি

গোল সেলিব্রেট জন গুসেনস-এর। ছবি আইএসএল।
এফসি পুণে সিটি ১
নর্থইস্ট ইউনাইটেড এফসি ০
ম্যাচটা জিতলে লিগ টেবিলে কলকাতার সমান সমান পয়েন্ট হয়ে যেত। শুধু গোল ডিফারেন্সে পিছিয়ে থেকে ২ নম্বর স্থানে উঠে আসতে পারত জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলোনা কাপদেভিয়া, মিগুয়েল গার্সিয়ারা।
ম্যাচ শেষের ঠিক ২ মিনিট আগে জন আব্রাহামদের ২ নম্বরে উঠে আসার স্বপ্নে জল ঢেলে দিল এফসি পুণের বিদেশী স্ট্রাইকার জন গুসেনস। ৮৮ মিনিট অবধি ম্যাচের ফলাফল ছিল ০-০। ৮৮ মিনিটে কাপদেভিয়ার পরিবর্তে নামা ডুডু-র জোরালো শট ক্রস বারে লেগে ফিরে এলে ফিরতি বলে দূরন্ত হেডে গোল করে যান আরেক সুপার সার্ব গুসেনস।

আজকের জয়ের পরে লিগ টেবিলের প্রথম চারে চলে এল হৃত্বিক রোশনের এফসি পুণে সিটি। দূর্দান্ত কিছু সেভস-এর জন্য আইএসএল-এ গোল্ডেন হ্যান্ড পাওয়ার অন্যতম দাবীদার পুণের গোল কিপার রেহেনেশ আজকের হিরো অব দ্য ম্যাচ।

0 comments: