আমাদের ছোটবেলায় সর্বপ্রথম
সংস্কৃতির যে যে রূপের সাথে পরিচয় ঘটে তার মধ্যে অন্যতম, আঁকা। সাহিত্য বা
অন্যান্য সাংস্কৃতিক বিষয়গুলোর মতো আঁকা-র মধ্যে দিয়েও বাংলার তথ্য ও ইতিহাসকে বহন
করা হয়েছে। মানসিক, সামাজিক, প্রাকৃতিক, সাংস্কৃতিক, ধার্মিক ইত্যাদি সব রকমের উপাদানকে
অদ্ভুত সৃজনশীলতার মধ্যে দিয়ে সাদা-কালো বা রঙিন রূপ দেখা যায় আঁকা-র মাধ্যমে। কিন্তু
এই অপূর্ব শিল্পের পিছনে শিল্পীর যে ভীষণ দক্ষতা ও নিপুণতা লুকিয়ে থাকে, তা সরাসরি
উপভোগ করার সুযোগ খুবই কম সময় পাওয়া যায়। উড়োতারের উৎসব ‘পাঁচ ফোড়ন’-এ সেই সুযোগের অভূতপূর্ব আয়োজন করা হয়েছে। ২দিন ব্যপি সুমিত কুমার বড়ুয়া,
সৌমেন সাহা, কৌস্তব (কশা দা)-দের মতো মোট ৫জন শিল্পী, অনুষ্ঠান চলা কালিন নানা রকম
ভাবে তাদের আঁকার দক্ষতা প্রদর্শন করবে। উপভোগ করার জন্য আগামী ২২শে নভেম্বর মোহরকুঞ্জে
ও ২৩শে নভেম্বর মেট্রোপলিস মল, হাইল্যান্ড পার্ক-এ সবাইকে আসতেই হবে।

0 comments: