শিরোনাম

যৌনকর্মীর চরিত্রে রাইমা সেন

পরিচালক কে ডি সত্যম-এর বলিউড ডায়রিজ নামক ছবিতে সোনাগাছির যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন রাইমা। ২রা নভেম্বর থেকে টানা শুটিং চলবে, চিত্রনাট্যের লোকেশন অনুযায়ীই কোলকাতার সোনাগাছিতে। চরিত্রটি নিয়ে রাইমা ভীষণভাবে উত্তেজিত। তিনি জানান চরিত্রটি তার কাছে অত্যন্ত এক্সপেরিমেন্টাল ও চ্যালেনজিং।
বলিউড ডায়েরিজ ছবি তিনটি গল্প নিয়ে তৈরি। প্রথম গল্পের মুল ভূমিকায় আশীস বিদ্যার্থী কে দেখা যাবে। চরিত্রটি প্রাক্তন সরকারী কর্মী যে স্বপ্ন দেখে বলিউড অভিনেতা হওয়ার। দ্বিতীয় গল্পের প্লট সোনাগাছি। সেখানকার মেয়ে ইমলির চরিত্রে অভিনয় করছেন রাইমা। সেও চায় বলিউড অভিনেত্রীদের নকল করে তাদের মত হতে। ছবির তৃতীয় গল্পের নায়ক এক কল সেন্টারের কর্মী, জার ইচ্ছা বলিউডের নায়ক হওয়ার। তিনটি চরিত্রের একই স্বপ্ন নিয়ে লড়াইয়ের গল্প হল বলিউড ডায়েরিজ

0 comments: