![]() |
| ছবি-গুগল |
সুর- অসুর সকলের একান্ত দুর্বল
জায়গা হোল সুরা। সেখানে আমাদের মত মর্ত বাসীরা যে এই অমৃতের প্রতি দুর্বলতর হব না
তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই নানান অজুহাতে চলে ডাক্তারি চোখ রাঙাণীকে তোয়াক্কা
না কারা। হাল্কা শীতে কারণ বারির স্বাদ নিতে বাংলাzine –এর সেই সব অবাধ্য পাঠকদের অনুরধে রইল নতুন এই
ককটেইল।
উপকরণ- এক জনের জন্য। সময়- ১৫ মিনিট
আপেল সিডার- ৬০ মিলি
ভদকা-৬০ মিলি
ব্র্যান্ডি-৩০ মিলি
লেবুর রস- ১/২ টেবিল চামচ
দারচিনি- ১/৪ টেবিল চামচ
ব্রাউন সুগার- ১/৪ টেবিল চামচ
মিহি করে গুঁড়ো করা চিনি- ১/৪
টেবিল চামচ
বরফ- প্রয়োজন মত
দারচিনি- একটা বড়(সাজানোর
জন্য)
প্রণালী- প্রথমে মার্টিনি
শ্যেকারের মধ্যে আপেল সিডার, ভদকা, ব্র্যান্ডি,লেবুর রস,দারুচিনি, ব্রাউন
সুগার এবং মিহি করে গুঁড়ো করা চিনি দিয়ে চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
তারপরে মার্টিনি শ্যেকারের ২/৩ বরফের টুকরো দিতে হবে। এবার শ্যেকারের ঢাকনা দিয়ে
ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন যতক্ষণ না বরফ গুলো সম্পূর্ণ গলে যায়। এবার সুন্দর
মার্টিনি গ্লাসে ঢেলে গারনিশ করুন একটি বড় দারচিনি ও গ্লাসের কানায় ব্রাউন সুগার
লাগিয়ে দিয়ে।
****************
![]() |
ছবি ও লেখা-অর্ণব দাশগুপ্ত
|
[পরিচিতি- মাস কমিউনিকেশন নিয়েপড়াশুনা। বহুদিন মিডিয়া ফিল্ডের সাথে যুক্ত। বর্তমানে ফটোগ্রাফি ও লেখা-লেখি নিয়ে
ব্যস্ত। তবে মাঝে মধ্যে অন্য রকম কিছু নিয়ে সময় কাটাতে ভালবাসেন, যেমন আজকের
এই রেসিপিটি।]


0 comments: