মেষঃ- শুভ রং – হলুদ শুভ সংখ্যা - ১
উদ্যমের অভাবে কর্মপরিকল্পনা ভন্ডুল হয়ে যেতে পারে। পাদপীড়ায় ক্লেশ ও চলাফেরায় অসুবিধা। জ্যোতিষ চর্চায় ব্যুৎপত্তি।
বৃষঃ- শুভ রং - কালো শুভ সংখ্যা - ৯
কর্মক্ষেত্রে শ্রম ও দক্ষতা সত্ত্বেও ফের বঞ্চনায় হতাশা। ভ্রাতৃবিরোধে অশান্তি বাড়বে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়।
মিথুনঃ- শুভ রং - বেগুনী শুভ সংখ্যা - ১
পরিকল্পনার ত্রুটিতে কর্মস্থলে বিড়ম্বনার আশঙ্কা। প্রেমপ্রণয়ে জটিলতা অস্থিরতা বাড়াবে। বাড়ি-জমি ক্রয়ের শুভ যোগ।
কর্কটঃ- শুভ রং - লাল শুভ সংখ্যা - ২
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হতে পারে। প্রতিবেশীর অপচেষ্টা রুখে সম্পত্তি ক্রয়ের চেষ্টায় সাফল্য। কোনও বিষয়ে গোপনতার জেরে দাম্পত্যে জটিলতা।
সিংহঃ- শুভ রং - গোলাপি শুভ সংখ্যা -৫
নিজ কৌশলে কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা। কোনও নারীকে ঘিরে পারিবারিক অশান্তি বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে।
কন্যাঃ- শুভ রং – আকাশি শুভ সংখ্যা – ২
মাত্রাছাড়া দম্ভ থেকে সামাজিক ক্ষেত্রে বিপত্তির আশঙ্কা। কর্মস্থল পরিবর্তনের চেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ভ্রমণে অযথা হয়রানি ও অকারণে বহু ব্যয়।
তুলাঃ- শুভ রং – সাদা শুভ সংখ্যা – ৪
বহুমুখী প্রতিভার বিকাশ ও কৃতিত্বের স্বীকৃতি। সম্পত্তি ক্রয়ের উদ্যোগে জ্ঞাতিশত্রুর বাগড়া। বেদ-পুরাণ চর্চা ও সাধুসজ্জনের সেবায় শান্তি।
বৃশ্চিকঃ- শুভ রং - মেরুন শুভ সংখ্যা - ৩
উপার্জনের বিকল্প পন্থায় সাফল্যের সূচনা। প্রবাসী প্রিয়জনের ঘরে ফেরার খবর মিলতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি।
ধনুঃ- শুভ রং - লাল শুভ সংখ্যা - ৯
কর্মস্থলে মৌলিক চিন্তাভাবনার স্বীকৃতি মিলতে পারে। জ্ঞাতিদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা। সপরিবার দূরভ্রমণের চিন্তা।
মকরঃ- শুভ রং - কমলা শুভ সংখ্যা – ২
ক্রূরমনা সহকর্মীর কলকাঠিতে পদোন্নতি আটকে যেতে পারে। সন্তানের উচ্ছৃঙ্খল আচরণে মানহানির আশঙ্কা। ফাটকা বা লটারিতে প্রাপ্তিযোগ।
কুম্ভঃ- শুভ রং - সবুজ শুভ সংখ্যা - ৭
কর্ম প্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতা চিন্তা বাড়িয়ে দেবে। বিকল্প কর্মসংস্থানের চেষ্টায় সাফল্যের ইঙ্গিত। অনিদ্রাজনিত সমস্যায় কাজে ব্যাঘাত।
মীনঃ- শুভ রং – নীল শুভ সংখ্যা - ৯













0 comments: