![]() |
ছবি-গুগল, হিলেল ওয়াসকার
|
ফিলিপ
হিউজের শোক এখনো সম্পূর্ণ কাটেনি, তারই মধ্যে ক্রিকেট মাঠে
আরেকটি মৃত্যুর খবর এসে আঘাত হানল। বলের আঘাতের এবার শিকার ইসরায়েল জাতীয় দলের
প্রাক্তন অধিনায়ক হিলেল ওয়াসকার।
৫৫
বছর বয়সী ওয়াসকার ইসরায়েলের আশদদে লিগের একটি ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন
করছিলেন। সে সময় ব্যাটসম্যানের শট্ থেকে বল সোজা এসে সজোরে আঘাত লাগে তাঁর
চোয়ালে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন,ঠিক সরাসরি বলের আঘাতে
মৃত্যু হয়নি ওয়াসকারের। বলটি আঘাত করার পর তিনি হার্ট অ্যাটাকের শিকার হন।
সংকটাপন্ন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন তিনি।
১৯৮২
সাল থেকে পাঁচটি আইসিসি ট্রফিতে দেশের হয়ে খেলেছেন হিলেল ওয়াসকার। ২০০৬ সালে
সর্বশেষ খেলেছেন জাতীয় দলের হয়ে। বাঁহাতি স্পিনার ছিলেন তিনি।

0 comments: