![]() |
| পাঁচ ফোড়ন |
শিল্প-কলার এক অপূর্ব ভাণ্ডার বহন
করে চলেছে আমাদের বঙ্গভূমি। আর দৈনন্দিন জীবনে প্রযুক্তি নির্ভর শিল্পের বাইরে
মাঝে মাঝেই আমাদের বিস্মিত করে দেয় বাংলার হস্তশিল্প।
![]() |
| কাজে ব্যস্থ ঐন্দ্রিলা |
বাংলার বেশিরভাগ অঞ্চলের
হস্তশিল্পের নানা রকম,যেমন- পট-চিত্র,কলমকারি,ডোকরা, শীতলপাটি আর্ট-ওয়ার্ক,টেরাকোটা,পাটের কাজ,নারকেল মালার করঙ্গ,শোলাপীঠ, শান্তিপুরি কাঁথা সেলাই ইত্যাদি,যেমন একদিকে বিশ্বের দরবারে দেশের মান বাড়িয়েছে তেমনি
অন্যদিকে বহু ঐতিহ্যবাহী শিল্পীদের জীবিকা হয়ে জীবন ধারণের পথ দেখিয়েছে।
![]() |
| সাথী-র তৈরি বিডস জুয়েলারি |
আগামী ২২শে নভেম্বর মোহর কুঞ্জে ও
২৩শে নভেম্বর মেট্রোপলিস মল,হাইল্যান্ড
পার্ক-এ,
উড়োতারের উৎসব ‘পাঁচ ফোড়ন’-এ হস্তশিল্পের বেশ কিছু রূপ কিভাবে তৈরি হয় সেই বিষয়টি তুলে ধরা হবে।
![]() |
| লাইভ আর্ট ইন্সটলেশন-তমাল |
মূলত শিল্পীদের প্রতিভা ও দক্ষতার
সাথে জন সাধারণের পরিচয় ঘটানোই হল পাঁচ ফোড়ন ও পাঁচ ফোড়নের আয়োজক উড়োতার-এর লক্ষ্য।
এছাড়াও থাকছে পরিত্যক্ত জিনিস দিয়ে ‘লাইভ আর্ট ইন্সটলেশন’। এই সব শিল্প–কলা নিয়ে থাকছে
ঐন্দ্রিলা,সাথী ও তমাল ভট্টাচার্য। সবার উপস্থিতি
একান্তই কাম্য।




0 comments: