শিরোনাম

এবার কলম ধরলেন সানিয়াও

সচিনের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে-এর পরে, এবার পালা সানিয়া মির্জার। ভারতের টেনিস সুন্দরী সানিয়া মির্জাও ঘোষণা করলেন,তিনি আত্মজীবনী লেখা শুরু করেছেন। তবে ঠিক কবে সেটা প্রকাশ করবেন সেটা এখনও স্থির করেননি। এরই মধ্যে ২৬টি অধ্যায় লেখা হয়েছে বলেও তিনি জানান।

ক্রিকেট তারকার পরে টেনিস সুন্দরীর জীবনী জানতে স্বভাবতই সবাই আগ্রহী। তবে এক্ষেত্রে সানিয়া বলেন, তার জীবনী গ্রন্থে সত্যি-মিথ্যে অনেক ঘটনাই তিনি বলেছে। আসলে তিনি নিজেকেই নিজের গল্প শোনাতে চান, বলে মন্তব্য করেন টেনিস তারকা সানিয়া মির্জা।    

0 comments: