![]() |
| ছবি- গুগল |
সেদিয়াদ ও
অ্যাটলেটিকো মাদ্রিদ-এর ম্যাচে জয় হল সেদিয়াদের। যদিও ম্যাচের প্রথম গোল করে
অ্যাটলেটিকো মাদ্রিদ। গোলটি করেন মান্ডজুকিচ ১০ মিনিটের মাথায়। কিন্তু মাত্র পাঁচ
মিনিটেই সোসিয়েদাদের হয়ে গোল শোধ করেন ভেলা। প্রথমার্ধ পর্যন্ত ফল ছিল ১-১।
দর্শকরা ধরেই নেন যে খেলা ড্র হতে চলেছে। কিন্তু সেই ধারনাকে ভুল প্রমাণিত করে ৮২
মিনিটে সেদিয়াদের হয়ে জয় সূচক গোলটি আসে অ্যাগিরেতস্কের শর্টে। অ্যাওয়ে ম্যাচে
২-১ গোলে সেদিয়াদ হারাল অ্যাটলেটিকো মাদ্রিদকে। এই ম্যাচে হেরে যাওয়ার জন্য লিগ
টেবলে শীর্ষে থাকা রিয়েল মাদ্রিদের থেকে এখনও ৪ পয়েন্টে পিছিয়ে অ্যাটলেটিকো।

0 comments: