![]() |
বেকহাম এবং
ব্রুকলিন, ছবি গুগল
|
সড়ক
দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তাঁদের অডি আরএস-৬ গাড়িটি। তবে বড়াত জোড়ে
অক্ষতই আছেন ডেভিড বেকহাম ও তাঁর ছেলে ব্রুকলিন। শরীরের কোথাও একটুকু আঁচড়ও
পড়েনি তাঁদের।
নর্থ
লন্ডনের হার্টফোর্ডশায়ারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাটির কারণ অবশ্য অজানা।
দুর্ঘটনার কারন জানতে তদন্তে নেমেছে স্কটল্যান্ড ইয়ার্ড।
হার্টফোর্ডশায়ার
শহরটি বিখ্যাত ইংলিশ ক্লাব আর্সেনালের জন্য বিখ্যাত। বেকহামের ১৫ বছরের ছেলে ব্রুকলিন
আর্সেনালের অনূর্ধ্ব-১৬ দলের সদস্য।
বেকহাম
হার্টফোর্ডশায়ারের একটি ফুটবল ম্যাচের পর নিজেই গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে বাড়ি
ফিরছিলেন। বাড়ি ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা।

0 comments: