শিরোনাম

শরীরের ব্যথা দূর করবে নিয়মিত যৌন মিলন

মাঝে মধ্যেই অথবা নিয়মিত ভাবেই অনেকে শারীরিক ব্যথায় ভোগেন। প্রচুর কারণ যেমন-অনিয়মিত খাওয়া-দাওয়া, ঘুম, অতিরিক্ত কাজের চাপ, দুশ্চিন্তা বিভিন্ন কারণেই এই সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন নিয়মিত যৌন মিলনেই সারে শরীরের ব্যথা। সম্প্রতি, এমনই মন্তব্য করেছেন- আমেরিকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ লরেন স্ট্রেইশার।
তিনি আরও বলেন, মিলনের সময় পুরুষ-নারী উভয়ের শরীর থেকে এন্ডরফিন নিঃসৃত হয়। শরীর অতিরিক্ত এন্ডরফিন বেরিয়ে যাওয়ার জন্য,দ্রুত মাথা ব্যথার হাত থেকে রেহাই মেলে। তিনি দাবি করেন,শুধু মাথাই নয়,শরীরের বিভিন্ন অংশের ব্যথা এই পদ্ধতিতে সেরে যায়। তিনি পরামর্শ দেন,শরীরে বেশ কিছুদিন ধরে কোনও ব্যথা অনুভব করলে পেইন কিলার এর বদলে নিয়মিত যৌন মিলনের অভ্যাস করুন।

তবে তিনি এও বলেন,প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে কিন্তু এই মতবাদ কার্যকরী নয়। সেক্ষেত্রে, প্রয়োজন মত চিরাচরিত পেইন কিলার খেতে হতে পারে কিন্তু তা অবশ্যই চিকিৎসকেরা পরামর্শ মেনে।

0 comments: