![]() |
বল দখলের লড়াইয়ে ফিকরু ও
মাতারাজ্জি। ছবি-আইএসএল।
|
নিজের ঘরের মাঠেই মুখ পুড়লো কলকাতার।
চেন্নাইয়ের বিরুদ্ধে কোনও গোল তো করতে পারলইনা সৌরভ বাহিনী উপরন্তু ফ্লাড লাইট
নিভে ফের কলঙ্কিত হল যুবভারতী।
যুবভারতীর মতনই হঠাৎ করে যেন অন্ধকারে ডুবে
গেছে গার্সিয়া-ফিকরুরা। পরপর চারটে ম্যাচের একটাতেও জয় নেই এডিকে-এর। পাশাপাশি এক
নম্বর স্থানে আসার জন্য ঘারের উপর নিঃশ্বাস ফেলছে চেন্নাইয়ান এফসি। এই অবস্থাতে
আজকে ঘরের মাঠে চেন্নাইকে বধ করাই পাখির চোখ ছিল টিম হাবাসের। কিন্তু ৩৭ মিনিটে
আলো নিভে যাওয়া যুবভারতীর মতনই অন্ধকারেই রয়ে গেল অ্যাথলেটিকো দে কলকাতা। যদিও ড্র
হওয়া সত্ত্বেও এক নম্বর স্থানেই রইলো কলকাতা কিন্তু কবে আবার ফিকরুদের জয়ের উল্লাস
দেখবে কলকাতার ফুটবল প্রেমীরা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
আজকের ড্রয়ের ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য আরও
একটা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কলকাতাকে। গোলশূণ্য ম্যাচের নায়ক এডিকের
জোফ্রে।

0 comments: