শিরোনাম

অন্য ভূমিকায় অ্যাঞ্জেলিনা জোলি

রাজনীতি,কূটনীতি বা জনসেবার মধ্যে যে কোনো একটিতে নিজেকে ভবিষ্যতে জড়াতে চান এমনই ইচ্ছা প্রকাশ করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি
অনেকদিন থেকেই জনসেবায় নিয়োজিত অ্যাঞ্জেলিনা জোলি একটি ইন্টারভিউ তে তিনি জানিয়েছেন আপনি যখন মানবকল্যানে কাজ করছেন, তখন রাজনীতির বিষয়টিও আপনাকে বিবেচনায় নিতে হবে তিনি এও জানিয়েছেন, যখন সত্যিই বড় ধরনের পরিবর্তন আনতে হয়,তখন আপনাকে কিছু দায়িত্বও নিতে হবে তবে সত্যি কথা বলতে, কোন ভূমিকায় আমি সবচেয়ে ভালো করব,সেটা এখনও আমিও জানি না

২০১২ সাল থেকে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে কাজ করছেন মিসেস ব্র্যাড পিট। মানব উন্নয়নে কাজের স্বীকৃতি হিসেবে গত বছর তিনি সম্মানীয় অস্কার পেয়েছেন যৌন হিংসা বন্ধ কারার উদ্দেশে তাঁর কাজের জন্য রানি দ্বিতীয় এলিজাবেথ বাকিংহাম প্যালেসে জোলিকে পুরস্কৃতও করেছেন।

২০১১ সালে  বসনিয়া যুদ্ধকে থিম করে জোলি ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও তাঁর আত্মপ্রকাশ ঘটে


সূত্র  এএফপি

0 comments: