সলমন খান নাকি আবার প্রেম করছেন। তবে
এইবার প্রেমিকা খাঁটি বিদেশিনী। নাম লুলিয়া ভান্তুর। হায়দ্রাবাদের ফলক নামা
প্রাসাদে যেখানে অর্পিতা-আয়ুসের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, সেখানেই উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর কথায়, পার্টিতে
সলমন-লুলিয়া একে অপরকে ছেড়ে একমুহূর্তও থাকেননি। সবচেয়ে বড় কথা, লুলিয়া, সলমনের পরিবারের লোকের সঙ্গে মারাত্মক
স্বাচ্ছন্দ্য ছিলেন। সলমন বলেছেন, তাঁর বাবা পাঠান, মা হিন্দু, দ্বিতীয়
মা ক্যাথোলিক, বোনের বিয়ে হয়েছে পঞ্জাবি পরিবারে। এবার তাই
তিনি ভাবছেন, স্ত্রী আনবেন বাইরে থেকে। তাই সলমন ফ্যানরা
অনেকেই ভাবছেন সামনের বছরেই হয়ত সাল্লু মিয়া অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

0 comments: