শিরোনাম

উড়োতার-এর অবাধ আন্দোত্সব “পাঁচ ফোড়ন” শুরু আজ

কলকাতার বুকে এক আনন্দ উৎসব পাঁচ ফোড়ন”–এর আয়োজন করেছে উড়োতার। কলকাতা তথা সমগ্র পশ্চিমবঙ্গের বাঙালির সাহিত্য ও কালচারের প্রতি ভালবাসার কথা মাথায় রেখে এই অভিনব উদ্যোগ। এই লাইভ আর্ট ফেস্টিভালে বাংলার পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছে। লোক সঙ্গীত,লোক নৃত্য,হস্তশিল্প,লাইভ পেন্টিং ও পথ নাটক এই পাঁচটি বিষয়ের ওপর বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আজ।

পথ নাটকের ওপর দীর্ঘ দেড় বছর ধরে কাজ করছে আয়োজক উড়োতার। সেই জায়গা থেকেই সাধারণ মানুষদের মধ্যে থেকে তাদেরকে খুশির স্বাদ,আনন্দের স্বাদ দেওয়ার উদ্যোগের ফল  পাঁচ ফোড়ন। এছাড়াও আরও একটি বড় কারণ হল যারা এই আর্ট ফর্ম গুলির সাথে যুক্ত আছেন তাদের কাজ,তাদের প্রতিদিনের যুদ্ধের ছবির সাথে সবাইকে পরিচিত করা। বাংলার বেশ কিছু সংস্কৃতির ধারা  বর্তমান বাঙালির প্রায় লোক চক্ষুর আড়ালে চলে যাচ্ছে। নতুন করে সেই সব ধারা গুলিকে মনে করার জন্যই পাঁচ ফোড়ন”–এর অবতারণা।

২২ ও ২৩ শে নভেম্বর মোহর কুঞ্জ ও মেট্রোপলিস মল এ ২ দিন ধরে পাঁচ ফোড়নে থাকবে সাহিত্যের পাঁচটি ফোড়ন নিয়ে। সঙ্গে বাংলাzine তো আছেই।   

0 comments: