একসাথে
যাত্রা হল শুরু
|
| জয়দীপ মুখার্জি ও জয় কে রায় চৌধুরী |
প্রদীপ
ধড়িয়ে শুভ সূচনা
|
কেন
শুধু “বঙ্গালিঙ্গনে মানবদর্শন”!
সেই প্রশ্নের উত্তর
দিতে গিয়ে জয়দীপ মুখার্জি বললেন- মানব জীবনের অভিব্যক্তি, মানব জীবনের রোজনামচার গল্প সবসময় তাকে আকৃষ্ট করেছে।
তাই মানব কেন্দ্রিক বিষয় জানা-অজানায় বার বার ধরা দিয়েছে তাঁর নিজের লেন্সে। যে
চিন্তার অদ্ভুত মিল তিনি দেখতে পান বন্ধু জয় কে রায় চৌধুরীর চিন্তা ভাবনাতেও। তাই
বিষয় নির্বাচনের ক্ষেত্রে বাঙালির চোখে বাঙালির জীবনযাত্রার ঘটনা বর্ণনাই হল “বঙ্গালিঙ্গনে মানবদর্শন”।
বন্ধুত্ব
থাক অমলিন
|
অন্যদিকে, জয় কে রায় চৌধুরীর কথায় উঠে এলো “নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব”(এনপিসি)-র পূর্ব কাজের কিছু কিছু ছবি। আগেও তারা নিজেদের
কাজের প্রদর্শনী করেছিলেন কিন্তু তা কোন তথাকথিত আবদ্ধ পরিসর বা কোন গ্যালারিতে
নয়। মাটির মানুষদের কে নিয়ে করা কাজ তারা তুলে ধরেছিলেন সেই মাটির মানুষদেরই
মধ্যে। কখনও রেলস্টেশন নয়তোবা এমনই জনসাধারণের ভীরের মাঝে। পরবর্তী কালেও একই
ধারায় মানুষের ভিতের থেকে তাদের তোলা ছবি নিয়ে সেই মানুষ গুলিকেই আনন্দ দেওয়ার
ইচ্ছা রয়েছে এনপিসি-র সকলের।
এপার
বাংলার প্রায় সকলে থাকলেও , ভিসার অসুবিধাতে ওপার
বাংলার সবাই যোগ দিতে পারেননি। তা বলে তাদের গল্প শোনার ক্ষেত্রে কোন ভাবেই ফাঁকি
পড়বে না। সব গল্পই হবে এখনও হাতে আছে অনেক গুলো দিন। তার মধ্যেই বাংলাzine–এর পাঠকদের অনেক গুলি ভাল ভাল ছবির স্বাদ নিতে চলে জেতেই
হবে গ্যালারি গোল্ড-এ, প্রদর্শনীর সময় দুপুর
৩টে থেকে রাত ৮টা। “নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব”(এনপিসি)-র প্রস্তুতির গল্প জানতে ক্লিক করতেই হবে
এনপিসি-র মিডিয়া পার্টনার “নিউস নারায়ণগঞ্জ ২৪ডট
কম”-এ।
0 comments: