শীত প্রায় এসেই গেল। আর শীত কাল মানেই টক মিষ্টি কমলা
লেবুর সময়। স্বাদে অতুলনীয় হওয়া ছারাও, এই ফলটি আমাদের শরীরে
ভিটামিন সি এবং ফোলেট বলে একটি উপাদান এর পুষ্টি যোগায়। এছাড়াও শরীরের বাড়তি
মেদকেও ঝড়াতে সাহায্য করে। কমলালেবু শরীরে বাজে ক্যালোরি জমা থেকে দূরে রাখে।
এছাড়াও কমলা লেবুতে থাকা প্রাকৃতিক মিষ্টি শরীরে গ্লুকোজের চাহিদাও মেটায়।
কমলালেবু মিষ্টি হওয়া সত্ত্বেও এতে ক্যালোরির পরিমাণ
অত্যন্ত নগণ্য এবং ফাইবারও পরিমাণ বেশি। এটি পাকস্থলীকে বেশ অনেকটা সময় পর্যন্ত
ভর্তি রাখে। তাই অসময়ে খিদের চাহিদা মেটায়। কমলা লেবুতে যে ভিটামিন সি থাকে তা
শরীরচর্চার সময় দেখ থেকে অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে। তবে এক্ষেত্রে কমলালেবুর
জুসের বদলে গোটা কমলা খাওয়াই উচিৎ। কারণ কমলা লেবুর জুসে মিষ্টির পরিমাণ বেশি ও
এতে ফাইবার একদম থাকে না। অতএব, এই শীতে মেদ ঝরাতে দিনে একটা করে
কমলা লেবু খাওয়া বুদ্ধিমানের।


0 comments: