শিরোনাম

প্রথম দিনের ধারা বজায় রাখল পাঁচ ফোড়ন

পাঁচ ফোড়নে খুসির আমেজ
প্রথম দিনের আমেজ ধরে রাখল পাঁচ ফোড়নের দ্বিতীয় দিনও। উড়োতার কর্তৃক আয়োজিত পাঁচ ফোড়নে-র দ্বিতীয় দিনে ছিল গুণী মানুষদের ভিড়। অনুষ্ঠানের শুরুটা করলেন শিল্পী তুষার রায়। পরিবেশন করলেন বাংলার লোক গীতির কিছু রূপ। উপস্থিত ছিলেন গায়ক শিলাজিৎ,তুষার রায়ের মাটির গানের সাথে সঙ্গত দিলেন কিছুটা। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রবিন্দুর উপল। উপস্থিত ছিলেন গায়িকা অনন্যা ভট্টাচার্য(খেঁদা),অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। বালার্ক,নট মন ছাড়াও নাটক পরিবেশন করেন  বাদল সরকারের নাট্য দল শতাব্দী।  অনুষ্ঠান শেষ হয় লোকায়ত-র সুন্দর নৃত্য ও লোকগীতের সম্মিলিত যুগল বন্দির মাধ্যমে।    

0 comments: