শিরোনাম

পাঁচ ফোড়ন- ফোড়ন কাটার প্রথম দিন

হাতের কাজে ব্যস্ত শিল্পী 
পাঁচটা ফোড়ন সহযোগে পাঁচ ফোড়নের যে রান্নাটা প্রথম দিনে উড়োতার পরিবেশন করল, স্বাদে গন্ধে তা অতুলনীয়। অনুষ্ঠান ২ টো থেকে থাকলেও, তারও অনেক আগে থেকেই পাঁচ ফোড়নে আসার আগ্রহ দেখা গেছিল ফেসবুক মারফৎ। আসার আগ্রহ  যে শুধু কথার কথা নয় তা বোঝা গেল সময় গড়ানোর সাথে সাথে।
তুলির ছোঁয়ায় সেজে উঠছে প্রকৃতি 
একদিকে শীতের হাল্কা আমেজের সাথে মিঠে রোদের ছোঁয়া, অন্যদিকে মোহর কুঞ্জে ঘাসের ওপর লাইভ পেইন্টিং ও হ্যান্ড ক্রাফটের পসরা।  উপস্থিত ছিলেন মনোজ মুরলী নায়ার তার ডাকঘরকে নিয়ে। 
উড়োতারের নাটক
সেই সব সুন্দর কাজের ঘোর কাটার আগেই আবার ডাক পড়ল অন্যদিকে, স্ট্রিট প্লে শুরু হয়ে গেছে যে। হুর মুড়িয়ে ছুট লাগাতে হল যদি কিছু আনন্দ ফসকে যায়। বালার্ক,নটমন,খড়দা থিয়েটার জোন ও অবশ্যই উড়োতার একের পর এক মন ভোলান পারফরমেন্স দিয়ে মাতিয়ে দিল।
বক্তব্য রাখছেন মনোজ মুরলী নায়ার
এরই মধ্যে সুযোগ ঘটে গেল নটমন,খড়দা থিয়েটার জোন এর সাথে আলাদা করে আড্ডা  দেওয়ার। খুবই ছোট পরিসরে কাজ করলেও বর্তমান চিন্তা ভাবনাকে ফুটিয়ে তোলার কথা মাথায় রেখেই কাজ করতে চাইছে নটমন। এরই মধ্যেও নটমন পেয়ে গেছে অনেক গুনি মানুষের প্রশংসা।
নটমন-এর উপস্থাপনা
অন্যদিকে খড়দা থিয়েটার জোন-এর কাজের পরিবেশের বড় হাতিয়ার হল ঘরোয়া আবহাওয়া। নাটকের দলের বাইরেও বিভিন্ন কাজের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়াতে বিশ্বাস করেন সকলেই। গুনি জনের সম্মানে এদের ঝুলিও ভরপুর। 
খড়দা থিয়েটার জোন-এর কাজ 
পাঁচ ফোড়নের কার্নিভাল দেখতে এসে অভিনেত্রী সায়ানি ঘোষ উড়োতারের এই সুন্দর পদক্ষেপকে আন্তরিক অভিনন্দন জানালেন। 
বক্তব্য রাখছেন অভিনেত্রী সায়ানি ঘোষ
এত সব ঘটনার মধ্যে আরও কিছু মজার ফোড়ন যোগ হল যখন মোহর কুঞ্জে ঘুরতে আসা বহু মানুষ এগিয়ে এসে পাঁচ ফোড়ন এর বিষয়ে যানতে চাইল। সব শেষে যেটা বলার জন্য ছটফট করা তা হল, ফাকিরার ফোক মিউজিকের যাদুতে সব্বাইকে তাল দিতে বাধ্য করা। 
ফাকিরার ফোক যাদু
ফকিরার একের পর এক গান শুনতে শুনতে সময় যে কি করে শেষ হয়ে এলো তা বোঝাই গেলনা। মাথার ওপর হিমের টুপটাপ ঝরে পরাকে উপেক্ষা করে  ওয়ান্স মোর এর আবদার, এ এক মাত্র সম্ভব হল পাঁচ ফোড়ন ও উড়োতারের জন্য। শেষ পাতে ডেজার্ট মন ভরিয়ে দিল।  

0 comments: