শিরোনাম

গোল শূন্য ভাবে শেষ হল গোয়া-মুম্বাই ম্যাচ

ছবি-আই এস এল
জয়ের লক্ষ্যে নিয়েই আজ আক্রমণাত্মক শুরুটা করেছিল গোয়া। সুযোগ ও এসেছিল প্রচুর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হল জিকো ও রিডের দল। যার ফলে,ইন্ডিয়ান সুপার লিগের সুপার সানডের প্রথম ম্যাচ শেষ হল গোল শূন্য ভাবে।
আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে, ফতোরদা তে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং মুম্বাই সিটি। হোম টাউনে খেলার ফায়দা তোলার চেষ্টায় টোলগে এবং বিক্রমজিৎ সিংকে নামিয়ে ছিলেন গোয়ার কোচ জিকো। অন্যদিকে চোট পাওয়া অধিনায়ক রহিম নবী এবং পিটার কোস্তাকে মাঠের বাইরেই রাখার সিধান্ত নেন মুম্বাইয়ের পিটার৷ পরিবর্তে এদিন মাঠে নামে নাদং ভুটিয়া এবং লালরিনডিকা রালতে। কিন্তু সব জল্পনাকে মুছে দিয়ে নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে পারেনি।
আজকের ম্যাচে ড্র করার ফলে অনেকটাই অসুবিধাতে পড়ে গেল টিম গোয়া। পয়েন্ট টেবিলে সবার নিচেই থেকে গেল গোয়া। অন্যদিকে পয়েন্টের অর্ধেক নিয়ে ম্যাচ টেবিলের চার নম্বরে উঠে এলো মুম্বাই।


এফসি গোয়া- ০           মুম্বাই সিটি-০ 

ম্যাচ পুরস্কার
ম্যাচ হিরো-যান স্তহান্জ্ল (মুম্বাই সিটি এফ সি)
সুইফট মোমেন্ট অফ দি ম্যাচ- টোলগে ওজবে(এফ সি গোয়া)
আমূল ফিটেস্ট প্লেয়ার অফ দি ম্যাচ- নারায়ন দাস( এফ সি গোয়া)

এই এস এল এনারজিং প্লেয়ার অফ দি ম্যাচ- বিক্রমজিত সিং( এফ সি গোয়া)

0 comments: