শিরোনাম

To do লিস্টের মাহাত্ত্ব

বড়রা ছোটদের সব সময় বলেন নিয়ম মেনে কাজ করতে। কিন্তু সেই বড়রা নিজেদের প্রতিদিনের জীবনে কতটা নিয়ম মানেন। পুঁজর সময় শপিং এর ফর্দ বানিয়ে কেনা কাটা হলেও রোজকার জীবনে তালিকা মেনে কাজ আমরা প্রায় কেউই করিনা। বর্তমান লাফিস্টাইলের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই দরকার প্রতিদিনের কাজের তালিকা বা  To do লিস্টে বানানো।


আসুন দেখে নেওয়া যাক To do লিস্ট কি ভাবে আমাদের টাইম ম্যানেজমেন্টে সাহায্য করে...



** আপনার জীবনের সাংসারিক কাজ, অফিসের কাজ এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও লিস্ট তৈরি করে কাজ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রের কাজগুলো যদি আপনি লিস্ট করে করেন তবে অফিসের কাজ শেষ করে আপনি ব্যক্তিগত কিছু সময় নিজের জন্যও রাখতে পারবেন।

** লিস্ট করে আপনি আপনার ব্যস্ত দিন থেকে কয়েকঘন্টা নিজের জন্য বাড়িয়ে নিতে পারেন। যেমন- আপনি যদি বাজারের লিস্ট ছাড়াই বাজার করতে যান তবে প্রয়োজনীয় কিছু জিনিসের কথা ভুলে যেতেই পারেন। পরে এই ভুলে যাওয়া জিনিস আপনাকে আবার কিনে আনতে হবে। লিস্ট তৈরি করলে এই সমস্যা থাকবেনা।  





** যদি আপনার কাজের কথা ভুলে যাওয়ার সমস্যা থাকে তবে লিস্ট আপনাকে এই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ কাজের কথা মনে করিয়ে দেবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লিস্ট তাদের পড়াশোনায় বিশেষ ভাবে সাহায্য করে। আপনি যাতে কোনো কিছু ভুলে যেতে না পারেন সেক্ষেত্রে লিস্টের চেয়ে ভাল মাধ্যম আর কিছু নেই।

** কোনো মিটিং বা ক্লাসে সময় মতো পৌঁছাতে না পারার ঘটনা আমাদের অনেক সময় মানসিক চাপ সৃষ্টি করে। ঠিক যতটুকু কাজ আপনি করতে পারবেন ততটুকু কাজের পরিকল্পনা করুন। এতে করে কাজ আপনাকে কোনো মানসিক চাপে ফেলবে না এবং আপনি আপনার পছন্দসই কাজগুলিতে সময়ও দিতে পারবেন। এতে করে আপনি দুশ্চিন্তা মুক্ত ও স্বস্তিতে থাকতে পারবেন।

** কখনো কখনো আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের কথাও ভুলে যাই । ব্যস্ততা আপনাকে সময় ভুলিয়ে দেয়। প্রিয় মানুষটিকে সময় দেয়ার কথাও ভুলে যাই। লিস্ট অনুযায়ী কাজ করুন, সময় বাঁচান সেইসাথে বাঁচিয়ে রাখুন সম্পর্ক। আপনার পছন্দের মানুষগুলির সাথে সময় কাটানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করে সেগুলি লিস্ট আকারে রাখতে পারেন। এতে করে আপনার সম্পর্ক গুলিতে আপনি নিজেকে নির্ভরশীল রাখতে পারেন।


** আপনি অফিসে বসেও কাজের লিস্ট করতে পারেন। সবসময়ই লিস্ট করার জন্য একটি কলম আর কাগজ সাথে রাখুন। তাতে করে যখনই আপনার কোন গুরুত্বপূর্ণ কাজ কিংবা পরিকল্পনার কথা মাথায় আসবে তখনই আপনি সেটা লিখে ফেলতে পারবেন। পরে ভুলে যাওয়ার সম্ভাবনা যেমন থাকবে না তেমনিভাবে কাজ করার উদ্যমও পাবেন। আর এভাবেই আপনি আপনার কাজে দক্ষ হয়ে উঠতে পারবেন। তবে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে লিস্ট তৈরি করার চাইতে কাগজে কলমে লিস্ট করাই ভালো।

** আপনার কাজের জন্য যথাযথ মূল্যায়ন পেতে চাইলে আজ থেকেই সমস্ত কাজ গুছিয়ে লিস্ট তৈরি করুন এবং লিস্ট অনুযায়ী কাজ করুন। লিস্ট অফিসে ঊর্ধ্বতনদের কাছে আপনার কাজকে দৃশ্যমান করে। কোনো কাজের শেষ মুহূর্তে তাড়াহুড়া না করে যদি শুরু থেকেই গুছিয়ে কাজ করেন তবে আপনার কাজ অবশ্যই ভালো হবে। আপনি কর্মক্ষেত্রেও প্রশংসিত হবেন।

0 comments: