পরিবেশ দূষণ, আমাদের শারীরিক ও মানসিক পরিস্থিতির ভীষণ অবনতির জন্য বিশেষভাবে দায়ী। দূষণের ফলে
আমরা শুধুমাত্র রোগময় জীবনই উপহার পাইনি, তার সাথে পেয়েছি কুৎসিত ও নিন্দনীয় পরিবেশ ও। আর এর জন্য দায়ী আমরা সবাই। এই ভীষণ
শোচনীয় সমস্যার বিরুদ্ধে আমার পদক্ষেপ “FULL STOP!”।
২ রা অক্টোবর, ২০১৩ এ অবনি রিভারসাইড মল-এ প্রথমবার অনুষ্ঠিত হয় আমার এই নাটিকাটি, সেদিন পরিচালক গৌতম ঘোষ, সঙ্গীতকার নীল অধিকারী ও অভিনেতা রাজদীপ চক্রবর্তী – র মতো ব্যক্তিদের পাশে পেয়ে আমি সত্যিই ধন্য ও উৎসাহিত হয়েছিলাম।
আর ঠিক তার একদিন পরেই ৪ ঠা অক্টোবর নাটিকাটি পুনঃ উপস্থাপিত হয়।
সেদিন মহালয়ার সকালটা
যখন তর্পণের উৎসর্গ ও উৎসবের আনন্দে মেতে উঠেছিল, তখন আমরা বাঙালির উৎসব শুরু করেছিলাম আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্য
নিয়ে।।


উড়োতার এর কাজ ও চেষ্টা কে এইভাবে উৎসাহ দেওয়ার ও পাশে থাকার জন্য... আমি সত্যিই কৃতজ্ঞ।
ReplyDeleteউড়োতারের সাথে কাজ করতে পেরে বাংলাজিন-ও গর্বিত।
ReplyDelete