ঘরোয়া বডি লোশন!! হ্যাঁ কথাটা
ঠিক ই শুনেছেন। শীত ত্বক রুক্ষ হবেই আর তার থেকে বাঁচতে আপনি বডি লোশন বা ক্রিম
মাখবেনই। সে ক্ষেত্রে লোশন বা ক্রিম আপনার কমল ত্বক সহ্য করতে না পারলে কি করবেন, লোশন বা
ক্রিম মাখবেন না? তাও কি সম্ভব!! শিতের দিনেও ত্বককে রাখুন জেল্লাদার। ব্যস্ত জীবন থেকে নিজের জন্য একটু সময় বের করে
তৈরি করে ফেলুন ঝটপট। ঘরে তৈরি এই বডি লোশন বানানোর পদ্ধতি ভীষণ সহজ।
পদ্ধতি এক: আধ কাপ ক্রিম। ১/৪
কাপ আঙ্গুরের তেল ও ১ চা চামচ ভিটামিন ই অয়েল একটি কাঁচের পাত্রে মিশিয়ে নিলেই
লোশন তৈরি। স্নান সেরে আলতো হাতে লোশন লাগাতে হবে। অতিরিক্ত রুক্ষ ত্বকের জন্য এই লোশন
খুবই প্রয়োজনীয়।
পদ্ধতি দুই: সম পরিমাণে নারকেল
তেল ও মধু নিয়ে অল্প আঁচে ভাল করে ফোটাতে হবে। ঘরের তাপ মাত্রায় ঠাণ্ডা করে
ব্লেন্ডারে ভাল করে ঘেঁটে নিন। ব্যাস তৈরি লোশন। সারা শীতকাল ত্বকের খেয়াল রাখতে
এর জুরি নেই।
পদ্ধতি তিন: আধ কাপ ক্রিম,১ টেবিল
চামচ ক্যালেন্ডুলা অয়েল এবং ১ টেবিল চামচ গ্লিসারিন একটি কাঁচের পাত্রে ভাল করে মেশাতে
হবে। স্নানের পরে ব্যাবহার করতে হবে।
পদ্ধতি চার: নারকেল তেল,কোকো বাটার আর জোজোবা তেল
একসঙ্গে হাল্কা আঁচের ওপর বসিয়ে রাখুন যতক্ষণ না সব কটা জিনিস ভাল করে মিশে
যাচ্ছে। এবার ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। পুর জমে জাওয়ার আগেই বের করে নিন। মিশ্রণটা
মিক্সিতে ঢেলে ভাল করে ফেটিয়ে নিন যতক্ষণ না সাদা ফেনা বের হচ্ছে। এইবার বডি লোশনটি
পরিষ্কার পাত্রে রেখে দিন।
ঘরে তৈরি লোশন পুরুষ মহিলা
দুজনেই ব্যবহার করতে পারেন । দিনে ৪/৫ বার ব্যাবহার করলেও অসুবিধা নেই। লোশন
বানাবার একদিন অন্তর অবশ্যই ব্লেন্ডারে মিশ্রণটি ঘেঁটে নিতে হবে। ঘরের টেম্পারেচার
যদি খুব গরম হয় তাহলে লোশনটি ফ্রিজে রাখাই উচিৎ। ঢাকনা যেন এয়ার টাইট হয়।

0 comments: