বহু চর্চিত যুব ভারতী ক্রীড়াঙ্গন। পৃথিবীর অন্যতম বৃহত্তম স্টেডিয়াম গুলির একটিও বটে। পাশাপাশি আই এসএল-এ কোলকাতার হোম গ্রাউন্ডও। কিন্তু এই গ্রাউন্ডের অ্যাস্ট্রোটার্ফ, নাইট মেয়ার হয়ে উঠছে সৌরভে দলের কাছে।
প্রথম থেকেই এই অ্যাস্ট্রোটার্ফের সমালোচনা করে আসছিলেন কোলকাতা দলের ম্যানেজার অ্যান্তোনিও হাবাস। হাবাস-এর সাথে এক মত দলের বিদেশি এমনকি ভারতীয় ফুটবলার রাও। এই টার্ফে খেললে প্রভূত চোট আঘাতের সমস্যা। বাস্তবে হচ্ছেও তাই। শুক্রবার যুবভারতিতে দলের সাথে অনুশীলন করার সময় মাসেল পুল হল কোলকাতার প্রধান স্ট্রাইকার ফিকরু তাফেরার। কোচ কোন ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে ফিকরুকে অনুশীলন থেকে তুলে নেন। পায়ে আইস ব্যাগ বেঁধে মাঠের ধারে বসে থাকতে দেখা যায় ফিকরুকে।
স্বস্তির কারণ চোট সে রকম গুরুতর নয়। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে আগামী ৪ তারিখে চেন্নাইয়ের বিরুদ্ধে নিজের ভূমিকাতেই দেখা যাবে ফিকরুকে।

0 comments: